Header Ads

স্বস্তির খবর; পেনশন কমানোর কোনও পরিকল্পনা নেই বলে জানিয়ে দিল অর্থমন্ত্রক

নজরবন্দি ব্যুরো: করোনা নিয়ে আতঙ্কের মধ্যে খবর রটছিল ‌ কেন্দ্রীয় সরকারি কর্মীদের পেনশন ২০ শতাংশ কমতে চলেছে। এদিন অর্থমন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের পেনশন কমানোর কোনও রকম পরিকল্পনা করা হয় নি। তারই প্রেক্ষিতে অর্থমন্ত্রকের তরফে এমন বিবৃতি জারি করা হয়।

এই প্রসঙ্গে টুইট করে বলা হয়েছে, ‌ কেন্দ্রের সরকার ২০ শতাংশ হারে পেনশন কমানোর পরিকল্পনা করেছে।‌ এমন খবর মিথ্যা। পেনশন দেওয়ার ক্ষেত্রে কোনও রকম কাটছাঁট করা হবে না। পাশাপাশি মন্ত্রকের পক্ষ থেকে আরও  জানানো হয়েছে, বেতন এবং পেনশন কোনভাবেই প্রভাবিত হবে না সরকারের ক্যাশ ম্যানেজমেন্ট নির্দেশিকায়।

অর্থ মন্ত্রকের এই টুইট আবার রি টুইট করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের পেনশন কমতে পারে বলে খবর রটায় অনেক অবসরপ্রাপ্ত কর্মীর দুশ্চিন্তা বেড়েছিল।
ক্রমশ সুদের হার কমছে। আর এর ফলে অবসরপ্রাপ্তদের জীবন ধারণ ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে। তার উপর যদি আবার পেনশন কমিয়ে দেওয়া হয়, তাহলে তো সমস্যা আরও বাড়বে। সেক্ষেত্রে ‌ পেনশন কমছে না খবর পাওয়ার পর স্বস্তিতে কেন্দ্রীয় সরকারি অবসরপ্রাপ্ত কর্মীরা। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.