Header Ads

চিকিৎসায় সাড়া দিচ্ছেন করোনা আক্রান্তরা!আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী

নজরবন্দি ব্যুরো: করোনা আতঙ্ক জাঁকিয়ে গোটা রাজ্যে। এই রকম অস্থির পরিস্থিতিতে কিছুটা আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসায় সাড়া দিচ্ছেন করোনা আক্রান্তরা। শুক্রবার সাংবাদিক বৈঠকে রাজ্যবাসীকে এমন খবর শোনালেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, 'বাংলা যা করে দেখিয়েছে, তা অন্যের কাছে মডেল। আমরা সবসময় অন্য রাজ্যের সঙ্গে যোগাযোগ রাখছি।
কোথায় কে খাবার পাচ্ছে না, কার কী সমস্যা, দেখা হচ্ছে। কিছু লোক আছে, কাজ নেই বলবেই। এইরকম কঠিন সময়ে খাদ্যসামগ্রী সরবরাহ স্বাভাবিক রাখা হয়েছে। সময় না দিয়েই লকডাউন, তাই একটু সময় লাগছে। যারা বলছে কিচ্ছু পাইনি, বলাটা খুব সহজ। টাকা নেই, তাও পর্যাপ্ত পরিমাণে মাস্কের অর্ডার দিয়েছি। থার্মাল গান ২০ হাজার অর্ডার দেওয়া হয়েছে। বেলেঘাটা আইডি হাসপাতালের সব রোগী ভাল আছে।‌'‌
এর পরে তিনি আরও বলেন, রাজ্যবাসীকে এই লড়াইয়ে জয়ী হতেই হবে। মুখ্যমন্ত্রীর কথায়, ' এর আগেও অনেক বড় লড়াই এসেছে। এক একটা হাসপাতালে শুধু করোনারই চিকিৎসা হচ্ছে। করোনার চিকিৎসায় রাজ্যে ৫৯টি হাসপাতাল। বাঙুরের সব রোগীদের এসএসকেএম, শম্ভুনাথে আনা হচ্ছে। এমআর বাঙুরে শুধুমাত্র করোনারই চিকিৎসা হবে। সাগর দত্ত হাসপাতালে কী হবে, তা এখনও ঠিক করা হয় নি। এই বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। আইন অনুযায়ী সরকার যে কোনও জায়গায় করতে পারে। কোথায় কার চিকিৎসা হবে, ঠিক করবে সরকার। সবাইকে আরও অনেক মানবিক হতে হবে। কোথাও হয়তো রেশন পেতে একটু সময় লাগছে। মানুষ যেন একসঙ্গে জমায়েত না হয়, তা দেখতে হবে প্রশাসনকে।' 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.