Header Ads

করোনা এফেক্ট; নতুন নিয়োগ বন্ধের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার

নজরবন্দি ব্যুরো: করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় প্রতিদিন বেড়েই চলেছে রাজ্যে। আর এই নিয়ে আতঙ্ক ছড়িয়েছে রাজ্য সহ গোটা দেশ জুড়ে। করোনা মোকাবিলায় দেশজুড়ে ২১ দিনের লকডাউন চলছে। কিন্তু এই অবস্থায় সরকারের অর্থ ভাণ্ডারে টান পড়েছে সে কথা মোটামুটি মেনে নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই কারণে তিনি বেশকিছু পদক্ষেপ নিলেন। পদক্ষেপ গুলি হল-
১। নতুন নিয়োগ বন্ধ করা।
২। নতুন প্রকল্প এখন গ্রহণ করা হবে না।
৩। গাড়ি-কম্পিউটার-ফার্নিচার কেনা যাবে না।
৪। গাড়ি ভাড়া করা যাবে না ।
৫। জিপিএফ থেকে কেবলমাত্র শিক্ষা, চিকিৎসা ও বিবাহ খাতে টাকা তোলা যাবে।
এর পাশাপাশি আরও সিদ্ধান্ত হয়েছে। তা হল সরকারি কর্মচারীদের বেতন, পেনশন, কন্যাশ্রী-সহ অন্যান্য প্রকল্পের খাতে বরাদ্দ বন্ধ করা হবে না। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, কারও বেতন বন্ধ হবে না। পেনশনও বন্ধ হবে না। বন্ধ হবে না কোনও ভাতাও। সবাইকে সঠিক সময়ে বেতন-পেনশন-ভাতা দেওয়া হবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.