Header Ads

রাজ্যকে ২.৫ কোটি অর্থ সাহায্যের পাশাপাশি ৫০ হাজার পিপিটি কিড দিচ্ছেন শাহরুখ!

নজরবন্দি ব্যুরোঃ করোনার থাবায় বাদ পড়েনি আমাদের রাজ্যও। করোনা সংক্রমণ রুখতে রাজ্যে চলছে লকডাউন। রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক উদ্যোগ নেওয়া হলেও এখনও পর্যন্ত রাজ্যের সর্বএ করোনার চিকিৎসা সহ পরীক্ষার জন্য প্রয়োজনীয় যন্ত্র নেই। উদ্ধুত পরিস্থিতির মোকাবিলার জন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ। সেদিকে নজর রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি ত্রাণ তহবিল তৈরি করেন। সেই তহবিলে অর্থ সাহায্যের অনুরোধ জানান তিনি। মুখ্যমন্ত্রী নিজে তাঁর তহবিলে ৫ লক্ষ টাকা ও প্রধানমন্ত্রীর তহবিলে ৫ লক্ষ টাকা অনুদান দেন। রাজ্যের এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর আবেদনে সড়া দিয়ে এগিয়ে এলেন বাংলার ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খান। মুখ্যমন্ত্রীকে ফোন করে আপদকালীন তহবিলে অনুদান করার কথা জানান তিনি। শাহরুখ জানিয়েছেন তিনি মুখ্যমন্ত্রীর তহবিলে ২.৫ কোটি টাকা দান করতে চান। শুধু পশ্চিমবঙ্গেই নয় শাহরুখ মহারাষ্ট্র সরকার ও কেন্দ্র সরকারের ত্রাণ তহবিলে অর্থ সাহায্য করেছেন। তাঁর নিজের চারটি কোম্পানি ইতিমধ্যেই পরিস্থিতির মোকাবিলায় মাঠে ময়দানে নেমে কাজ শুরু করেছে। তাঁর কোম্পানি রেড চিলিজের পক্ষ থেকে জানানো হয়েছে ৫০ হাজার পিপিটি কিড মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গ সরকারকে দেওয়া হচ্ছে। টানা একমাস ৫৫ হাজার পরিবারের খাদ্যের বন্দোবস্তও করা হবে। রোটি ব্যাঙ্ক ফাউন্ডেশনের সঙ্গে যৌথ উদ্যোগে ১০ হাজার মানুষকে ৩ লাখ মিল বিতরণ করবে শাহরুখ খানের কোম্পানি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.