Header Ads

মুখ্যমন্ত্রীর দাবী মেনে করোনা পরিস্থিতিতে বড় অঙ্কের বকেয়া টাকা মেটালো কেন্দ্র

নজরবন্দি ব্যুরোঃ করোনা আতঙ্ক জাঁকিয়ে গোটা রাজ্যে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যের মানুষের জন্য কাজ করে চলেছে তাঁর সরকার। আর এই কাজের জন্য বিপুল অর্থ ব্যায় হচ্ছে সরকারের তাই ২ দিন আগেই মুখ্যমন্ত্রী চিঠি দিয়ে প্রধানমন্ত্রীর কাছে টাকার কথা বলেন এবার সেই আবেদনের ভিত্তিতে বাংলাকে বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে প্রাপ্য টাকার একটা বড় অংশ অগ্রিম মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ।বাংলা ছারাও দেশের অনন্যা রাজ্যের মুখ্যমন্ত্রীরা দাবী করেছিলেন বকেয়া টাকা ও বিপর্যয় মোকাবিলা তহবিলের টাকা।
এই পরিস্থিতিতে রাজস্ব ঘাটতির একটা অংশ ১৪টি রাজ্যকে মিটিয়ে দিল কেন্দ্র সরকার। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের দাবি, পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ মেনে রাজ্যগুলিকে প্রায় ৬ হাজার ১৯৫ কোটি টাকা দেওয়া হয়েছে রাজস্ব ঘাটতি বাবদ। এর মধ্যে বাংলা পেয়েছে ৪১৭ কোটি ৭৫ লক্ষ। আর বিপর্যয় মোকাবিলা তহবিলে রাজ্যগুলির প্রাপ্য থেকেই দেওয়া হয়েছে আরও ১১ হাজার ৯২ কোটি টাকা। এতে পশ্চিমবঙ্গের ভাগ ৫০৪ কোটি ৫ লক্ষ। অর্থাৎ সব মিলিয়ে বাংলা এই মুহূর্তে কেন্দ্রের কাছে প্রায় ৯২৩ কোটি টাকা পাচ্ছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.