Header Ads

হোয়াটসঅ্যাপে প্রশ্ন, নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ক্লাস হবে দূরদর্শনে! #BreakingNews

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে করোনার আতঙ্কে আগেই বন্ধ হয়েছে স্কুল। এমনকি প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সমস্ত পড়ুয়াকে পাশ করিয়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে আর এবার নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের অন্যরকম ক্লাসের ব্যবস্থা করল রাজ্য সরকার। এদিন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন আগামি ৭ থেকে ১৩ই এপ্রিল বিকেল চারটে থেকে পাঁচটা পর্যন্ত দূরদর্শনে বিভিন্ন বিষয়ে পড়াবেন করাবেন শিক্ষকরা।
কিন্তু ছাত্র ছাত্রীরা যদি কিছু জানতে চান তা কিভাবে জিজ্ঞাসা করবেন শিক্ষকদের? তারও ব্যাবস্থা করেছে রাজ্যের শিক্ষা দফতর। রাজ্য জানিয়েছে ১৮০০১০৩৭০৩৩ নম্বরটি এডুকেশন হেল্পলাইন হিসাবে চালু থাকবে। সেখানে হোয়াটসঅ্যাপ বা ফোন করে প্রশ্ন করতে পারবেন ছাত্র ছাত্রীরা। পাশাপাশি বাংলার শিক্ষা পোর্টালে মেইলও করতে পারবেন তাঁরা। এদিন শিক্ষামন্ত্রী আরও বলেন, ক্লাস এইট পর্যন্ত ছাত্র-ছাত্রীদের হোম টাস্ক দেওয়া হবে যা স্কুল খোলার পর শিক্ষকরা পরীক্ষা করবেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.