Header Ads

আয়ুর্বেদ আর হোমিওপ্যাথিতেই করোনা মুক্ত প্রিন্স চার্লস, বড় সাফল্য ভারতীয় চিকিৎসকের

নজরবন্দি ব্যুরোঃ করোনায় আক্রান্ত হয়েছিলেন এলিজাবেথ পুত্র প্রিন্স চার্লস। বাকিংহাম প্যালেসেও থাবা বসিয়েছিল মারণ ভাইরাস করোনা। আর যার জেরে আতঙ্কিত হয়ে উঠেছিলেন ব্রিটেনবাসীরা। তবে এবার মিলল সুখবর। সুস্থ হয়ে উঠছেন প্রিন্স চার্লস। তিনি এখন করোনা মুক্ত৷ কি ভাবে সুস্থ হয়ে উঠলেন তিনি! নেপথ্যে রয়েছেন ভারতের বেঙ্গালুরুর গবেষক। বিষয়টি প্রকাশ্যে এনেছে ভারত সরকারের আয়ুশ বিভাগ। বিষয়টি বৃহস্পতিবার প্রকাশ্যে এনে আয়ুশ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জানান আয়ুর্বেদ ও হোমিওপ্যাথির জেরেই সুস্থ হয়ে উঠছেন প্রিন্স চার্লস। নেপথ্যে রয়েছেন বেঙ্গালুরুর 'সৌক্য' স্বাস্থ্য কেন্দ্রের প্রধান ডা. মাথাই। প্রিন্স চার্লসের দেহ করোনামুক্ত হওয়ার জন্য অবদান রয়েছে তাঁর। কারণ তিনি প্রিন্সকে চিকিৎসা করেছেন।
 আয়ুর্বেদ ও হোমিওপ্যাথির মাধ্যমেই ভাইরাস দমনে সুস্থ করা সম্ভব হয়েছে তাঁকে। ভারতীয় গবেষক ডা. মাথাই যোগা, হোমিওপ্যাথি ও আয়ুর্বেদ নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন। আর তা ব্যবহার করেই মিলল সুফল। তাঁর এই সাফল্যের খবর গোটা বিশ্বেই ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে ভারত সরকারের স্পেশাল টাস্ক ফোর্স ওই চিকিৎসকের সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছে আয়ুশ মন্ত্রণালয়। গোটা বিশ্বের পাশাপাশি ভারতও করোনায় ত্রস্ত। সেই আবহে ভারতীয় গবেষকের সাফল্যে আশায় বুক বাঁধতে শুরু করছে ভারতীয়রা। অন্যদিকে প্রিন্স সুস্থ হয়ে ব্রিটেনে নতুন করোনা হাসপাতালের উদ্বোধন করতে চলেছেন। তবে এখন সেল্ফ আইসোলেশনে থাকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন সেই হাসপাতালের।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.