Header Ads

দেশের মানুষের সাহায্যে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর তহবিলে দান রাজ্যপালের

নজরবন্দি ব্যুরোঃ যত দিন যাচ্ছে ততোই যেন আরও ভয়ঙ্কর রূপ ধারণ করছে করোনা ভাইরাসে । বিশ্বের অন্যান্য দেশের তুলনায় কিছুটা কম হলেও ভারতে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা । করোনা মোকাবিলায় দেশজুড়ে ২১ দিনের লকডাউন চলছে।এই সময় দেশের গরিব মানুষদের পাশে দাঁড়িয়েছে সমাজের বিভিন্ন দিকের কৃতি মানুষরা। এবার সেই খাতায় নাম লেখালেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
শুক্রবার রাজভবনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। ওই বিজ্ঞপ্তিতেই জানানো হয়েছে, 'প্রধানমন্ত্রীর তহবিল পিএম কেয়ারসে ৫ লক্ষ টাকা সাহায্য করবেন রাজ্যপাল। এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি ওয়েস্ট বেঙ্গল স্টেট এমার্জেন্সি ফান্ডে ১০ লক্ষ টাকা দেবেন।'

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.