Header Ads

লক্ষন দেখে করোনা পরীক্ষার পরামর্শ দিতেই রেগে গেল বন্ধু! যেন এইডস...: তসলিমা #Exclusive

নজরবন্দি ব্যুরোঃ করোনার আতঙ্কে কাপছে সারা বিশ্ব। কার্যত ঘরবন্দি মানব জাতি। লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত, মৃত্যুর কোলে ঢোলে পড়েছেন হাজার হাজার কিন্তু তাও সচেতন হচ্ছেন না মানুষ! সচেতনা কে বুড়ো আঙ্গুল দেখিয়ে কার্যত ভাংছেন লকডাউনের যাবতীয় নিয়ম। এই অবস্থায় আবার এক নতুন আতঙ্ক দেখা দিয়েছে করোনার রুগি মানে সে যেন সমাজ চ্যুত!
শুধু এদেশ নয় সারা পৃথিবী জুড়েই এই ব্যাপার টা অতিমারির চেয়েও হু হু বেগে এগিয়ে চলেছে। এবার সেই একই প্রসঙ্গে কটাক্ষ করলেন বিখ্যাত তথা বিতর্কিত সাহিত্যিক তসলিমা  নাসরিন, তিনি তাঁর একটি অভিজ্ঞতা ট্যুইট করেছেন। ট্যুইটে তিনি লিখেছেন এক পরিচিতের কিছু লক্ষন দেখে তাঁকে পরামর্শ দিয়েছেন বাইরে বাইরে না ঘুরে করোনার টেস্ট টা করিয়ে নিতে। তা তিনি বড্ড খেপেছেন তসলিমার এহেন পরামর্শে! তসলিমা ব্যাখ্যা করেছেন, আমি যেন তাঁকে এইডস এর পরীক্ষা করাতে বললাম!
দেখুন ট্যুইট

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.