Header Ads

লকডাউনে পাখা পরিষ্কার এর সাথে গলায় বিগ বি র গান আপলোড করলেন ভিকি কৌশল

নজরবন্দি ব্যুরোঃ করোনার আতঙ্কে আতঙ্কিত গোটা বিশ্ব। ধীরে ধীরে ভারতে ও বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। সেই কারণে ভারতের প্রধানমন্ত্রী লকডাউনের ঘোষণা করে দিয়েছেন।সাধারণ মানুষ থেকে তারকারা সবাই প্রায় ঘরবন্দি। তা এই সময়ে সেলেবরা কি ভাবে সময় কাটাছেন জানেন?গান গেয়ে,ছবি এঁকে,বাড়ির কাজ করে সময় কাটাছেন তারকারা।এবার এই তারকাদের মধ্যে নাম লেখালেন অভিনেতা বিকি কৌশল ও।এই সময়ের একজন দক্ষ অভিনেতা হলেন বিকি।
এর মধ্যেই তিনি তার অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের মনে অনেকটা জায়গা করে নিয়েছেন।লকডাউনের কারণে তার ছবির শুটিংও বন্ধ। তাই জন্য ঘরবন্দি তিনি।তাই ঘরবন্দি অবস্থাতে পাখা পরিস্কার করতে দেখা গেল অভিনেতা কে।সাথে সাথে তার গলায় আরো শোনা গেল যার ছেলে লম্বা তার আর সিঁড়ির কি দরকার। একটু কথা বলি এই কথা লিখেই নিজের ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করলেন বিকি। নিচের লিংকে ক্লিক করে দেখে নিন বিকির সেই ভিডিও।
https://www.instagram.com/p/B-hMvecp44K/

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.