নিজামুদ্দিন এফেক্টে দিল্লিতে বিপুল হারে বাড়ল আক্রান্ত, ব্যাপক চিন্তায় প্রশাসন! #Exclusive
নজরবন্দি ব্যুরো, দিল্লিঃ যত দিন যাচ্ছে ততোই যেন আরও ভয়ঙ্কর রূপ ধারণ করছে করোনা ভাইরাসে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় কিছুটা কম হলেও ভারতে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। তবে দিল্লির নিজামউদ্দিনের তবলিগি জামাতের সমাবেশে হাজির হওয়া মানুষদের নিয়ে উদ্বেগ ছিল স্বাস্থ্য মন্ত্রকের। এবার সেই চিন্তা আরও বাড়িয়ে দিল দিল্লির ঘটনায়, কিছুক্ষন আগে দিল্লির স্বাস্থ মন্ত্রক জানিয়েছে আজ দিল্লিতে করোনা আক্রান্ত বেড়েছে এখন পর্যন্ত ৯৩ জন যার ফলে মট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩৮৬ তে!
এর মধ্যে তবলিগি জামাতের সমাবেশে হাজির হওয়া মানুষ রয়েছেন ২৫৯ জন।
অন্যদিকে, কেন্দ্রীয় স্বাস্থ মন্ত্রক জানিয়েছে দেশের ১৪টি রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন তবলিগি জামাতের সমাবেশে হাজির হওয়া এই মানুষগুলো। মার্চ মাসের শুরু থেকে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আলামি মার্কেজ বাংলেওয়ালি মসজিদে ধর্মীয় জমায়েতের ডাক দিয়েছিল তবলিঘি জামাত। তাতে যোগ দিতে এসেছিলেন দেশ-বিদেশের কয়েক হাজার মানুষ।
বিশ্ব জুড়ে করোনা তখন রীতিমতো থাবা বসিয়েছে। সেই আবহেই মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, কিরঘিজস্তান থেকে বিদেশিরা এসেছিলেন। ১৫ মার্চ অনুষ্ঠান শেষের পরেও নিজামউদ্দিন এলাকাতেই থেকে যান অনেকে।স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, মার্কিন যুক্তরাষ্ট্র, ইটালি, ফ্রান্স-সহ বিভিন্ন দেশের প্রায় ১৩০০ প্রতিনিধি যোগ দিয়েছিলেন সমাবেশ। আমাদের রাজ্য পশ্চিম বঙ্গ থেকে গিয়েছিলেন ৭৩ জন। তাই অবস্থাটা কি হতে পারে দেশ জুড়ে সেটা বোঝার জন্য কোন বিশেষজ্ঞরে দরকার পড়বে কি?

No comments