Header Ads

লকডাউনের সীমা বেড়ে ৩০ এপ্রিল? এয়ার ইন্ডিয়ার ঘোষণায় জল্পনা। #BreakingNews

নজরবন্দি ব্যুরোঃ লকডাউনের সীমা কি বাড়তে চলেছে? কমবেশি ভারতবাসীর মনে এখন এই প্রশ্নই উঁকি দিচ্ছে। প্রধানমন্ত্রী দেশের মুখ্যমন্ত্রীদের সাথে ভিডিও কনফারেন্সের পর জানিয়ে দিয়েছিলেন। ১৫ই এপ্রিল শেষ হবে লকডাউন। তবে জারি থাকবে সব রকমের নির্দেশিকা। অর্থাৎ করোনা মোকাবিলায় যা যা করতে বলা হয়েছে জনগনকে সবই চালু থাকবে শুধু তুলে নেওয়া হবে লকডাউন।
সুতরাং সামাজিক দূরত্ব, হাত ধোয়া, অসুস্থদের সামনে মাস্ক পরা অকারন জটলা না করা সবই থাকবে চালু শুধু উঠে যাবে লকডাউন। এই পরিস্থিতিতে আজ সকালে প্রধানমন্ত্রী সবার উদ্দেশ্যে বার্তা দেন ৫ই এপ্রিল রাত নটায় ৯ মিনিট আলো নিভিয়ে মোমবাতি, হ্যারিকেন বা টর্চ জ্বালানোর। কিন্তু এখন এয়ার ইন্ডিয়ার দেওয়া একটা বার্তা চাঞ্চল্য ছড়াল। প্রশ্ন তুলে দিল তাহলে কি বাড়ছে লকডাউনের সময়সীমা?
এয়ার ইন্ডিয়া  কিছুক্ষন আগে ঘোষণা করেছে তাঁরা এখন কোন টিকিট বুকিং নেবে না। বুকিং নেওয়া হবেনা ৩০শে এপ্রিল পর্যন্ত। ১৪ তারিখ কেন্দ্র কি সিদ্ধান্ত ঘোষণা করে তাঁর ওপরেই নির্ভর করবে কবে তাঁরা বুকিং নেওয়া শুরু করবে! অর্থাৎ এয়ার ইন্ডিয়ার মত সংস্থাও প্রধানমন্ত্রীর ঘোষণায় নিশ্চিত নয় যে ১৫ তারিখেই উঠে যাচ্ছে লকডাউন!
দেখুন সেই ট্যুইট
  

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.