Header Ads

করোনার মোকাবিলায় পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যকে ১৭,২৮৭ কোটি অর্থ সাহায্যের ঘোষণা কেন্দ্রের

নজরবন্দি ব্যুরোঃ দেশে এখন ঘোর বিপদ। মারণ ভাইরাসের থাবায় ত্রস্ত দেশ। সংক্রমণ এড়াতে লকডাউন চলছে গোটা দেশে। পরিস্থিতি মোকাবিলায় হিমশিম খেতে হচ্ছে করোনা আক্রান্ত রাজ্যগুলিকে। সেই কথা মাথায় রেখে এবার বড়সড় উদ্যোগ নিল কেন্দ্র সরকার। শুক্রবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে মোট ১৭, ২৮৭.০৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্যগুলির জন্য। তবে এই মোট অর্থের মধ্যে রেভিনিউ ডেফিসিট গ্রান্ড রয়েছে ৬,১৯৫ কোটি টাকা ১৪টি রাজ্যকে দেওয়া হয়েছে।
এদের মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশ, অসম, মেঘলয়, নাগাল্যান্ড, মিজোরাম, মনিপুর, কেরল, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, তামিলনাড়ু, সিকিম, পাঞ্জাব ও পশ্চিমবঙ্গের নাম। মোট ১১,০০০ কোটি টাকা সব রাজ্যের জন্য বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যেই এই কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। উদ্ধুত পরিস্থিতির মোকাবিলায় প্রত্যেক আক্রান্ত রাজ্যকে কেন্দ্রের সঙ্গে এক যোগে কাজ করার আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞানীরা বলছেন আমাদের দেশে মারণ ভাইরাস করোনা স্টেজ-২ থেকে স্টেজ-৩তে পৌঁছে গিয়েছে। গোষ্ঠী সংক্রমণের আশংকা বাড়ছে। কিন্তু এখনও পর্যন্ত সব রাজ্যে প্রয়োজন অনুযায়ী করোনার সামগ্রী পৌঁছনি। ফলত এই বিপুল পরিমাণ অর্থ রাজ্যগুলি নিজেদের মত করে করোনার মোকাবিলায় ব্যবহার করতে পারবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.