Header Ads

সিরিয়াল কিলারের চরিত্রে জ্যাকলিন, দেখে নিন মিসেস সিরিয়াল কিলারের ট্রেলার

নজরবন্দি ব্যুরোঃবলিউডের অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ এইবার ডিজিটাল প্লাটফর্মে। নেটফ্লিক্সে এর 'মিসেস সিরিয়াল কিলার' অরিজিনালে দেখা যাবে জ্যাকলিন কে। ইতিমধ্যেই বৃহস্পতিবার মুক্তি পেয়ে গেছে ছবির ট্রেলার। রোমান্টিক থ্রিলার ছবি এটি।মিসেস সিরিয়াল কিলার' এ প্রধান চরিত্রে অভিনয় করছেন জ্যাকলিন।এছড়া ছবিতে দেখা যাবে মনোজ বাজপায়ী ও মোহিত রায়না কে।একজন প্রতিশোধস্পৃহ স্ত্রী এর ভূমিকায় এই ছবিতে অভিনয় করছেন জ্যাকলিন।এই ছবিতে তার স্বামীর চরিত্রে অভিনয় করছেন মনোজ বাজপায়ী।অন্যদিকে পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন মোহিত রায়না।ছবির কাহিনীর আভাস একটু আপনাদেরকে জানানো যাক, এই ছবিতে খুনের জন্য ধরা পুলিশের কাছে ধরা পড়েন জ্যাকলিনের স্বামী অর্থাৎ মানোজ বাজপায়ী।
 তাই তিনি জেলে বন্দি। এরকম পরিস্থিতিতে স্বামীকে বাঁচাতে স্বামীকে নির্দোষ প্রমাণ করতে কি কি করতে পারেন একজন স্ত্রী। স্বামীকে বাঁচানোর জন্য আইনকে পেরিয়ে স্ত্রী ও নিজের মতো করে পথ চলা শুরু করেন।পরিকল্পনা করে খুন করতে থাকেন বেশ কয়েকজনকে।যাতে সিরিয়াল কিলারের তকমা তার স্বামীর মাথা থেকে তাঁর মাথায় চলে আসে।অন্যদিকে শহরে একের পর এক মেয়ের উদাহর নিয়ে চিন্তিত পুলিশ। পুলিশের কাছে আসতে থাকে একের পর এক চ্যালেঞ্জ।সিরিয়াল কিলার জেলবন্দি তাহলে এই সমস্ত কাজ করছে কে?পুরো গল্প জানার জন্য দেখতে হবে এই ছবিটি।এই ছবিটি পরিচালনা করেছেন ফারহা খানের স্বামী শিরীশ কুন্দের।এবং প্রযোজক ফারহা খান নিজে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.