Header Ads

মহার্ঘ ভাতা নিয়ে জটিলতা; করোনা মোকাবিলায় বেতন কাটার পরিকল্পনা কেন্দ্রের

নজরবন্দি ব্যুরো: গোটা দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। লকডাউন চলছে গোটা দেশ জুড়ে। এর পরেও যেভাবে এই মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে তাতে চিন্তা বেড়েছে স্বাস্থ্য মন্ত্রকের। এই ভাইরাসকে আটকাতে লকডাউন কঠোর ভাবে পালোন করা খুব গুরুত্বপূর্ণ। আবার এই লকডাউন সফল করতে গেলে দরকার প্রচুর অর্থ।
আর সেইসব বিচারকরে ইতিমধ্যে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের সরকার।
কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে ইতিমধ্যেই মন্ত্রীদের বেতনের একটা অংশ কাটার সিদ্ধান্ত হয়েছে। এবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতনও কাটার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। এপ্রিল মাসেই একদিনের বেতন কাটা হবে। মে মাসে যে বেতন কর্মীরা হাতে পান তা থেকেই কাটা হবে অর্থ। একি সাথে আগামী এক বছর প্রতি মাসে একদিনের বেতন কাটার পরিকল্পনাও রয়েছে বলে কেন্দ্রীয় সূত্রের খবর। আপাতত বর্ধিত মহার্ঘ ভাতা না মেলার সম্ভাবনাও রয়েছে।

এক সংবাদমাধ্যমে প্রকাশ হয়, ইতিমধ্যেই রাজস্ব বিভাগে ভারত  সরকারের একটি সার্কুলার এসেছে। তাতে বলা হয়েছে, সরকার ঠিক করেছে, অফিসার ও কর্মীদের কাছে ২০২১ সালের মার্চ মাস পর্যন্ত প্রতি মাসে একদিনের বেতন প্রধানমন্ত্রীর তহবিলে দেওয়ার জন্য আবেদন করা হবে। ওই সার্কুলারে আরও বলা হয়েছে, কোনও অফিসার বা কর্মীর যদি এতে অমত থাকেন, তিনি সেই আপত্তির কথা জানাতে পারেন। সেক্ষেত্রে নিজের এমপ্লয়ি কোড উল্লেখ করে রাজস্ব দফতরকে আগামী ২০ এপ্রিলের মধ্যে নিজের মতামত জানাতে পারেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.