Header Ads

লকডাউনের কারণে চরম বিপদে প্রাইভেট শিক্ষকরা; মুখ্যমন্ত্রীর কাছে ৬০০০ টাকা করে ভাতা চালু করার দাবি

নজরবন্দি ব্যুরো: রাজ্য সহ গোটা দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। যদিও এই ভাইরাসের সংক্রমণ আটকাতে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। আর এই লকডাউনের ফলে সমস্যায় পড়েছেন এই রাজ্যের কয়েক হাজার গৃহশিক্ষক। কারণ লকডাউনের ফলে গৃহশিক্ষকতা বন্ধ। এর ফলে ওই সমস্ত শিক্ষকরা চরম বিপদের সামনে দাঁড়িয়ে আছেন।


তারা না পারছেন ত্রাণের জন্য লাইনে দাঁড়াতে, না পারছেন কোনও সঞ্চয় ভাঙিয়ে খেতে। অনেক শিক্ষকের জমান শেষ সম্বল বলতে আর কিছু নেই। এই কদিন লকডাউন চলায় সেই টাকা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। এমতাবস্থায় তারা একাধিকবার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কিছু সাহায্যের জন্য আবেদন জানালেও তাতে সাড়া দেন নি মুখ্যমন্ত্রী।

এবার লকডাউন পর্বে বেসরকারি শিক্ষক ও প্রাইভেট শিক্ষকদের মাসিক ৬০০০ টাকা ভাতা চালু করার দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হলেন মুর্শিদাবাদ জেলা পরিষদ সদস্য মহসেনা খাতুন। অন্তত সেপ্টেম্বর মাস পর্যন্ত এই ভাতা দেবার অনুরোধ জানিয়েছেন তিনি। এখন দেখার মুখ্যমন্ত্রী কি সিদ্ধান্ত নেন। আর সেই দিকে তাকিয়ে শিক্ষকদের অনেকেই। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.