Header Ads

অবশেষে স্বামী রিতেশ এর এক ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন রাখি সাওয়ান্ত

নজরবন্দি ব্যুরোঃ কন্ট্রোভার্সিয়াল কুইন রাখি সাওয়ান্তের বিয়ে নিয়ে জল্পনার শেষ নেই।এনআরআই রিতেশের সাথে ​মুম্বইয়ের একটি বিলাসবহুল হোটেলে সাত পাকে বাঁধা পরেন রাখি সাওয়ান্ত। তবে এই কথা রাখি জানান, তবে নেই তার স্বামীর কোন ছবি। তা থেকেই জল্পনা শুরু হয় যে আদপেই কি রাখি বিয়ে হয়েছে? সদ্য বিবাহিত ভারতীয় নারীর মতো বিয়ের রাখি কে দেখা গেছে সিঁথিতে সিদূর, গলায় মঙ্গলসূত্র পরে।তার স্বামীকে তিনি কেন ক্যামেরার সামনে নিয়ে আসছেন না? এই প্রশ্ন করাতে রাখি বার বার বলেছে তার স্বামী রিতেশ নাকি ক্যামেরার সামনে আসতে পছন্দ করেন না।
এরপরে তার ভক্তরা বলেন তার স্বামী রিতেশ এর ছবি দেখানোর জন্য। তবেই লকডাউনের এর মধ্যে একদিন তিনি তার স্বামী রিতেশের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় দেয় কিন্তু সঙ্গে সঙ্গে তার সরিয়ে ও ফেলেন। তবে আংটি বদল এর পরে তার ও তার স্বামী রিতেশের হাত রেখে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন রাখি।এর পাশাপাশি বিয়ের আসরে তার হাত ধরে রেখেছে রিতেশ। এরকম একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন রাখি। কিন্তু এখনও নিজের স্বামীকে ক্যামেরার সামনে থেকে সরিয়ে রেখেছেন ড্রামা কুইন রাখি সাওয়ান্ত।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.