Header Ads

তবলিগি জামাতের হাত ধরেই বিপুল করোনা সংক্রমণ দেশজুড়ে! সতর্ক কেন্দ্র। #BreakingNews

নজরবন্দি ব্যুরোঃ দিল্লি-র মসজিদে 'অবৈধ' জমায়েতের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মসজিতের মৌলানার বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিলেন। তাঁর পরেই গতকাল তবলিগি জামাতের চিফ এর বিরুদ্ধে এফআইআর রুজু করে চিফ সহ আরও ৬ মোট ৭ জনকে নোটিশ ধরিয়েছে দিল্লি পুলিশ।
এদিকে আজ কেন্দ্রীয় যুগ্ম স্বাস্থ সচিব জানিয়েছেন এক ভয়ানক তথ্য। তিনি এদিন বলেন ভারতে যতজন করোনা আক্রান্ত হয়েছেন তাঁর মধ্যে তবলিগি জামাতে অংশ নেওয়া মানুষের সংখ্যা সবথেকে বেশি। এই অনুষ্ঠান থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া জনগণের মধ্যে যাদের খুঁজে পাওয়া গেছে তাঁদের মধ্যে
৬৪৭ জনের দেহে মিলেছে করোনার উপস্থিতি! ২ দিনে ১৪ টি রাজ্য মিলে পাওয়া গেছে এই তথ্য!
 উল্লেখ্য, বুধবার সাফ বার্তায় কেন্দ্র জানিয়েছে, নিজামুদ্দিনের ঘটনার পর রাজ্য অনুযায়ী কনট্যাক্ট ট্রেসিং এর ঘটনা খুঁজে বের করতে হবে। এমন পরিস্থিতিতে নিমজামুদ্দিনে তবলিঘি জামাতের অনুষ্ঠান নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠছে।প্রথমে অঙ্কটা ৩ হাজার মনে করা হয়েছিল! কারণ যেদিন নিজামুদ্দিনের অনুষ্ঠানের এলাকায় কোয়ারেন্টাইন করা হয় বাসিন্দাদের, সেদিন ২০০০ জনকে কোয়ারেন্টাইন করা হয়েছিল। এরপর জানা যাচ্ছে , ওই অনুষ্ঠানে ৮ হাজার জন যোগদানকারী সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। এই ঘটনার পর রাতের ঘুম ছুটেছে কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের। এবার এই ৮০০০ লোককে কিভাবে খুঁজে পাওয়া যাবে তানিয়ে চিন্তায় রাজ্য প্রশাসন থেকে কেন্দ্রীয় প্রশাসন। উল্লেখ্য, এখনও পর্যন্ত দেশে আক্রান্তের সংখ্যা ২৫০০ পেরিয়ে গিয়েছে। খুব কম সময়ের মধ্যে এই হার বৃদ্ধি হয়েছে, যা মাথাব্যথা আরও বাড়াচ্ছে। অন্যদিকে নিজামুদ্দিনের ধর্মীয় অনুষ্ঠানে মিলেছে রোহিঙ্গা-যোগ, ১০ জনকে খুঁজছে পুলিশ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.