Header Ads

রাজ্যের জন্য ভাল খবর; আক্রান্ত আরও ৯ সুস্থ

নজরবন্দি ব্যুরো: রাজ্য করোনা আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে তাতে পরিস্থিতি যে ক্রমশ খারাপের দিকে যাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। এর মধ্যে ভাল খবর হল, হাসপাতালে করোনা–আক্রান্ত চিকিৎসাধীন ৯ জনের দ্বিতীয় বারের রিপোর্ট নেগেটিভ এসেছে। তঁরা সুস্থ হওয়ার পথে। দ্রুত তাঁদেরকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।
ইতিমধ্যেই আগের তিনজন করোনা–আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
অপরদিকে, রাজ্য জুড়ে নোভেল করোনাভাইরাসে আক্রান্তদের কীভাবে চিকিৎসা হবে, তার নির্দিষ্ট প্রোটোকল তৈরি করল স্বাস্থ্য দফতর। রাজ্যে বিভিন্ন প্রান্তে বিভিন্ন পদ্ধতি না মেনে, একই প্রোটোকল অনুযায়ী চিকিৎসা করতে হবে করোনা–আক্রান্ত ও সন্দেহভাজনদের। অভিন্ন চিকিৎসার প্রোটোকল প্রস্তুত করেছে স্বাস্থ্য দফতরের এক্সপার্ট কমিটি। ইতিমধ্যে তিন পাতার চিকিৎসার এই প্রোটোকল স্বাস্থ্য দফতরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এদিনই সেটি রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ, সুপার, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের পাঠানো হয়েছে।
পৌঁছে গেছে মহকুমা, ব্লক, সুপারস্পেশ্যালিটি, স্টেট জেনারেল হাসপাতালেও।
অপরদিকে, বুধবার থেকে কলকাতা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে করোনার পরীক্ষা শুরু হয়েছে। বুধবার ৭টি ও বৃহস্পতিবার ৫টি নমুনা পরীক্ষা হয়। সব ক-টি রিপোর্টই নেগেটিভ এসেছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.