Header Ads

স্বাস্থকর্মী আক্রান্ত হলেই তৎক্ষণাৎ ব্যাবস্থা; সরাসরি অভিযোগের নাম্বার দিল কেন্দ্র। #Exclusive

নজরবন্দি ব্যুরোঃ করোনাভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছেন কিনা সেটা পরীক্ষা করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন স্বাস্থ্যকর্মীরা। বুধবার এই ঘটনা ঘটেছিল মধ্যপ্রদেশের ইনদোরে।পরীক্ষা করতে যাওয়া দুই চিকিৎসক এবং স্বাস্থ কর্মিদের উদ্দেশ্যে তেড়ে যান এলাকাবাসী তাঁদের পাথর ছুঁড়ে মারা হতে থাকে। ভিডিওতে দেখা যায় পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট পরে দুজন ছুটে পালাচ্ছেন আর তাঁদের তাড়া করে পাথর ছুঁড়ে মারা হচ্ছে। ভিডিও তোলেন পাশের বহুতল থেকে কোন অজানা ব্যাক্তি। এই ঘটনা ঘটে ইনদওরের ততপত্তি বাখাল এলাকায়। ভিডিও দেখে নড়েচড়ে বসে প্রশাসন। ভিডিও খতিয়ে দেখে ১০ জনের বিরুদ্ধে এফআইআর রুজু করা হয়। সেই দশজনের মধ্যে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ৩ জন এখনও ফেরার। তাঁদের খুজছে পুলিশ।
এই পরিস্থিতিতে স্বাস্থ কর্মীদের সুরক্ষার জন্যে আরও কড়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আজ স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব পুনিয়া সলিলা শ্রীবাস্তব রাজ্য সরকার গুলিকে নির্দেশ দিয়েছেন কোন স্বাস্থকর্মী আক্রান্ত হলে আক্রমণকারী দের উপযুক্ত শাস্তি দিতে এবং তৎক্ষণাৎ অ্যাকশন নিতে। এছাড়াও কেন্দ্রের ২টি হেল্পলাইন নাম্বার দিয়েছেন স্বাস্থকর্মীদের জন্যে যেখানে তাঁরা সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রকে অভিযোগ করতে পারবেন। নাম্বার দুটি হল ১৯৩০ এবং ১৯৪৪।
 আমরা সবাই জানি করোনা একটি মারন ভাইরাস। এই ভাইরাসের সাথে নিজেদের প্রানের ঝুঁকি নিয়ে মোকাবিলা করছেন সারা পৃথিবীর চিকিৎসক, স্বাস্থ কর্মী সিস্টার রা। তাঁদের উদ্দেশ্যে যে নির্বোধ রা পাথর ছুঁড়ল তাঁদের ক্ষমা করার কোন কারন নেই।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.