Header Ads

সুরক্ষা ব্যাবস্থা ছাড়াই করোনার চিকিৎসা! স্বাস্থকর্মীদের বিক্ষোভে উত্তাল এমআরবাঙুর।

নজরবন্দি ব্যুরোঃ ব্যাপক বিক্ষোভে উত্তাল এমআরবাঙুর হাসপাতাল। আজ সেখানে যথাযথ সুরক্ষা অর্থাৎ পিপিই ছাড়াই তাঁদের কাজে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ তুলে ব্যাপক বিক্ষোভ করেন হাসপাতালের স্বাস্থকর্মীদের একাংশ।
বাঙুর হাসপাতালের নতুন বিল্ডিং এ আইসোলেশন ওয়ার্ড খুলে করোনা আক্রান্ত অথবা সন্দেহভাজনদের চিকিৎসা চলছে, সেখানে খাবার পরিবেশনের দায়িত্বে যারা রয়েছেন তাঁদের অভিযোগ
যথাযথ সুরক্ষা ছাড়াই তাঁদের কাজে বাধ্য করা হচ্ছে। নার্সদের অভিযোগ, নতুন এবং পুরনো উভয় বিল্ডিংয়ে রোগীদের দেখভাল করতে গেলে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। কারণ, নতুন বিল্ডিংয়ে করোনা আক্রান্তদের চিকিৎসা চলছে আর পুরনো বিল্ডিংয়ে রয়েছেন অন্যান্য রোগীরা। যদিও সব অভিযোগ খারিজ করে সুপার স্পষ্ট জানিয়েছেন, হাসপাতালে পর্যাপ্ত সংখ্যক পিপিই আছে, কাউকেই সুরক্ষা ছাড়া কাজ করতে দেওয়া হচ্ছে না।আর সরকার যেমন নির্দেশ দিয়েছে সেভাবেই তাঁরা কাজ করছেন। তিনি নার্স, স্বাস্থ কর্মী এবং জুনিয়ার ডাক্তারদের উদ্দেশ্যে জানিয়েদেন ভিত্তিহীন অভিযোগ না করে কাজ চালিয়ে যান! 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.