কিছুটা হলেও স্বস্তির খবর; গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত মাত্র ৪
নজরবন্দি ব্যুরোঃ করোনা নিয়ে আতঙ্কের মাঝে কিছুটা স্বস্তির খবর শোনালেন মুখ্যমন্ত্রী। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ল মাত্র ৪। গতকাল মুখ্যসচিব রাজীব সিনহা দ্বিতীয়বার সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন রাজ্যে আক্রান্তের সংখ্যা ৩৪। সেই সংখ্যা মাত্র ৪ বেড়েছে বলেই এদিন সাংবাদিক সম্মেলনে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি আরও জানিয়েছেন, এখনও পর্যন্ত মোট ১২ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। বাড়ি ফিরেছেন এই ১২ জনই। পাশাপাশি, এই সময় কোনও ব্যক্তির মৃত্যু করোনায় হয়নি বলেই দাবি করেছেন মুখ্যমন্ত্রীর। এই রাজ্যে মোট ৫৯টি করোনা হাসপাতাল তৈরি করেছে রাজ্য সরকার।
অপরদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩০১। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত নতুন করে আক্রান্ত হয়েছেন ২৩২ জন। মৃত্যু হয়েছে ৫৬ জনের।

No comments