ভারতের বাজারে নিজেদের ব্যবসা ধরে রাখতে চাইছে চিন! চাইছে না ভারত।
নজরবন্দি ব্যুরোঃ করোনা পরিস্থিতি থেকে ক্রমেই সেরে উঠছে চিন। সেই পরিস্থিতিতে নতুন করে ভারতে নিজেদের ব্যবসা বাড়াতে চাইছে তারা। ভারতে এখন চলছে লকডাউন। ফলে ব্যবসার কোন বাতাবরণ নেই। কেবলমাত্র আভ্যন্তরীণ জরুরী পরিষেবা ও খাদ্য সামগ্রীর দোকান ছাড়া প্রায় সবই বন্ধ রয়েছে ভারতে। করোনা পরিস্থিতিতে ভারতের পাশে দাঁড়িয়ে ফের ব্যবসা স্থাপন করতে চায় চিন।
চিনের উহানপ্রদেশে জৈব বোমা তৈরির খবর প্রকাশ্যে আনে আন্তর্জাতিক সংবাদ সংস্থার একাংশ। আর সেই জৈব গবেষণাগার থেকেই করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা করেছিলেন অনেকে। ইতিমধ্যেই চীনের বিরুদ্ধে তোপ দেগেছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতি মিটে গেলে চীনের সঙ্গে বোঝাপড়া রয়েছে বলেও হুঁশিয়ারি দিয়েছেন। এই পরিস্থিতিতে বিশ্বের প্রায় সব করোনা আক্রান্ত দেশ চীনের বিরুদ্ধে অবস্থান করছে। চিনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
যেহেতু আগে চিনা পণ্যের বড় বিপনন স্থল ছিল ভারত। তাই আবার নতুন করে চিন চাইছে ভারতের বাজারে নিজেদের অবস্থান ধরে রাখতে। সেই লক্ষ্যেই চিন তাদের দেশের রেডক্রস সোসাইটির মাধ্যমে আমাদের দেশে সাহায্য করতে এগিয়ে এলেও সাহায্য নিতে রাজি হয় নি ভারত। ভারত চাইছে নিজেদের দেশের কোম্পানি তৈরি পণ্যের ওপর বেশি জোর দিতে। পাশাপাশি করোনার জেরে চিনা পণ্য বর্জনের দিকে হাঁটছে ভারতের সাধারণ নাগরিকরাই। সেই আবহে দেশও চাইছে না চিন ভারতে নিজেদের ব্যবসা বাড়াক।

No comments