Header Ads

করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ২৩০০, মৃত্যু বেড়ে ৫৬

নজরবন্দি ব্যুরো: করোনা ভাইরাসের সংক্রমণ যাতে না দেশে ছড়িয়ে পড়তে পারে তার জন্য লকডাউনের সিদ্ধান্ত নেয় মোদী সরকার। কিন্তু সেই লকডাউনের মধ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। মৃত্যু হয়েছে বহু মানুষের। এই মারণ রোগের হাত থেকে কবে যে মুক্তি মিলবে তার রাস্তা খুঁজতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরতা।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩০১। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত নতুন করে আক্রান্ত হয়েছেন ২৩২ জন। মৃত্যু হয়েছে ৫৬ জনের। তবে আশার খবর এই যে, ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৫৬ জন। অন্য দিকে, পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ৫৩। মৃত্যু হয়েছে ৩ জনের।
আক্রান্তের সংখ্যায় এখনও পর্যন্ত শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র। সেখানে আক্রান্ত হয়েছেন ৩৩৫ জন। মহারাষ্ট্রের পরই ছিল কেরল। তার পরে ছিল তামিলনাড়ু। কিন্তু গত দু-দিনের মধ্যে প্রায় পাঁচ গুণ সংক্রমণ বেড়েছে তামিলনাড়ুতে। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.