Header Ads

ভিনরাজ্য থেকে আসা শ্রমিকদের উপর জীবাণুনাশক স্প্রে? তীব্র নিন্দা করলেন স্বস্তিকা ও শুভশ্রী

নজরবন্দি ব্যুরোঃ উত্তরপ্রদেশের বরেলিতে ভিনরাজ্য থেকে আসা শ্রমিকদের রাস্তায় বসিয়ে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে।সম্প্রতি এমন একটি ভিডিও উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায় ক'দিন ধরে। আর তা নিয়ে শুরু হয়েছে জোর সমালোচনা।এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন টলিউড ইন্ডাস্ট্রির অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ও শুভশ্রী গাঙ্গুলী।অভিনেত্রী অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী বলেন, মানুষের ওপর কি এইভাবে কীটনাশক স্প্রে করা উচিত?
করোনা ভাইরাস আটকানোর এটা কি কোন পন্থা হতে পারে? এটাকি চরম অমানবিক আচরণ নয়?এই সময়ে মনুষ্যত্ব ও সহানুভূতি বজায় রেখে মানুষের পাশে দাঁড়ানো দরকার।এই ঘটনা নিয়ে নিন্দা করেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ও স্বস্তিকা বলেন, গরিব মানুষের সুরক্ষার জন্য কি কিছুই নেই। অনেকে আবার উত্তরপ্রদেশের সরকারের প্রশংসা করেন?বরেলির জেলাশাসক এই ঘটনার চরম নিন্দা করেছেন। তিনি ঘটনায় যুক্ত কর্মীদের শাস্তি দেবেন বলেও জানন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.