Header Ads

'শ্রমিকদের অর্থসাহায্য নিশ্চিত করুন' মোদীর বক্তৃতার তীব্র সমালচনা মহুয়া মৈত্রের।

নজরবন্দি ব্যুরোঃ দেশের লোক ডাউনের দশম দিনে ফের জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের আপামর জনসাধারণ বসেছিলেন প্রধানমন্ত্রী কি বলবেন সে দিকে তাকিয়ে।কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতায় উঠে এল জনতার কারফিউয়ের মত নতুন নিদান। রবিবার রাতে দেশবাসীকে বিদ্যুতের আলো নিবিয়ে মোমবাতির প্রদীপ জ্বালিয়ে আত্মশক্তির জাগ্রত করার আহ্বান জানিয়েছেন তিনি। যখন গোটা দেশবাসীর অপেক্ষা করেছিল নতুন কিছু চমক দেবেন প্রধানমন্ত্রী, কিন্তু সব আশায় বিশবাঁও জলে। এই কঠিন পরিস্থিতির মধ্যে ঘরবন্দী বহু শ্রমিক ও খেটে খাওয়া মানুষজন। তাদের বেঁচে থাকার রসদ যোগানোর ব্যাপারে মোদির বক্তৃতায় কিছুই শোনা গেল না। মোদির ভাষণ শেষ হওয়ার কিছুক্ষণ পরই সমালোচনার সুরে টুইটারে লিখলেন তৃণমূলের হেভিওয়েট সাংসদ মহুয়া মৈত্র। সাংসদ তার টুইটারে লেখেন "বাস্তবটা বুঝুন,এই মুহূর্তে। দিনমজুর ও শ্রমিকদের সাহায্য নিশ্চিত করুন। ভূ খবর আটকানোর নাম করে প্রকৃত সত্য চাপা দেওয়ার চেষ্টা যেন না করা হয়।" এহেন ঝাঁঝালো টুইট পোস্ট করেন সাংসদ। তার কথায় উঠে আসে বিদ্রূপ আর হাস্যরস মিশিয়ে বর্তমান পরিস্থিতির ভয়াবহতা ছবি। সংসদের ভিতরে কিংবা বাইরে সোজা কথা স্পষ্ট করে বলতে ভালোবাসেন মৈত্র। যখন লকডাউন পরিস্থিতির ফলে প্রত্যেক রাজ্যেই নির্মাণ ও পরিযায়ী শ্রমিকরা আটকে পড়েছে। যারা নিজেদের বাড়িতে রয়েছেন তাদের অনেকের ঠিকমত খাওয়া জুটছে না। ইতিমধ্যেই সেইসব শ্রমিকদের কথা মাথায় রেখে আর্থিক প্যাকেজের ঘোষণা করুক কেন্দ্র সরকার। এমনটাই দাবি জানিয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.