Header Ads

নৌবাহিনী প্রস্তুত; করোনা বিধ্বস্ত প্রতিবেশী দেশগুলিতে ভারত পাঠাচ্ছে ৫ টি মেডিক্যাল টিম!

নজরবন্দি ব্যুরোঃ করোনার জেরে সারাদেশেই লকডাউন। নিত্যদিন নতুন করে আক্রান্ত হওয়ার খবর মেলায় আতঙ্ক বেড়েছে ভারতে। ঘর থেকে বাড়ির বাইরে বের হতে না পারায় সমস্যায় পড়তে হচ্ছে। সেই আবহে কিছুটা হলেও আশ্বস্ত করল কেন্দ্র সরকার। কেন্দ্রের তরফে জানান হয়েছে এখনও পর্যন্ত মজুত থাকা ৬০ টন সামগ্রী দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়েছে। শুধু দেশেই নয় করোনা পরিস্থিতিতে প্রতিবেশী দেশগুলোতে করণা পরিস্থিতিতে প্রতিবেশী দেশগুলোকে সাহায্য করতে একাধিক উদ্যোগ নিয়েছে ভারত সরকার। ত্রাণ পৌঁছান কিংবা জরুরী পরিস্থিতিতে প্রতিবেশী দেশগুলিকে সাহায্যের জন্য নৌবাহিনীর জাহাজ প্রস্তুত রাখা হয়েছে। মালদ্বীপ, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ভুটান ও আফগানিস্তানে করোনা পরিস্থিতির জন্য পাঁচটি মেডিকেল দলকেও প্রস্তুত রেখেছে ভারত। এক ভারতীয় সংবাদ সংস্থাকে এমন তথ্য জানিয়েছে দেশের প্রতিরক্ষা মন্ত্রক। প্রতিবেশী দেশের প্রতি সাহায্যে হাত বাড়িয়ে দিয়ে সদা প্রস্তুত রয়েছে ভারত। উদ্ধুত পরিস্থিতির মোকাবিলায় সব প্রতিবেশী দেশকে নিয়ে একসাথে কাজ করার বার্তা দিয়েছ ভারত।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.