Header Ads

করোনা মোকাবিলায় চিকিৎসকদের জন্য ভাল খবর; তৈরি হচ্ছে বায়োসুট

নজরবন্দি ব্যুরো: রাজ্য সহ গোটা দেশে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। শেষ পাওয়া খবর অনুসারে, গোটা দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০৬৯ জন। এই মারণ ভাইরাসের শিকার হয়ে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫৩ জন।

বিতর্কটা চলছিল বেশ কিছুদিন ধরে। পিপিই(Personal Protective Equipment)—র প্রয়োজনমতো সরবরাহ নেই। ফলে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে নেমে বার বার সমস্যার মুখে পড়েতে হয়েছে চিকিৎসক ও স্বাস্থ্য-কর্মীদের।
এর ফলে বাড়ছে সংক্রমণের আশঙ্কা। বহু বার পিপিই—র জন্য সরকারের কাছে আবেদন করেও কোনও উত্তর পাওয়া যায় নি। এমন গুরুতর অভিযোগ করেছিলেন দেশজুড়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে নামা বহু চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। তাঁদের সমস্যা এবার সমাধানের পথে।  পিপিই—র চাহিদা পূরণে এবার মাঠে নেমেছে নিরাপত্তা বিষয়ক মন্ত্রক। চাহিদামতো পিপিই সরবরাহের জন্য বদ্ধপরিকর নিরাপত্তা মন্ত্রক। এবার ডিআরডিও তৈরি করছে বায়োসুট। সমস্যা মেটাতে দৈনিক ১৫,০০০ পিপিই তৈরির লক্ষ্য নিয়ে মাঠে নামল ডিআরডিও। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.