Header Ads

এবার টলিপাড়ার ছোট শিল্পীদের জন্য সৌরভ গাঙ্গুলি বাড়িয়ে দিলেন সাহায্যের হাত

নজরবন্দি ব্যুরোঃ টলিপাড়ার শুটিং বন্ধ হয়েছে অনেকদিন হল। এক কথায় বাংলা বিনোদন জগতে এখন নো একশন মোড। এই বি্নোদন শিল্পের সঙ্গে যুক্ত কয়েক লক্ষ মানুষ। যাদের রোজগার সম্পুর্ন বন্ধ। কিছুদিন আগেই টেকনিশিয়ান অর্থ সাহায্য করেছে ফেডারেশন। কিন্তু কি হবে এই সমস্ত ছোট শিল্পীদের? ছোট মানে যারা সিনেমা সিরিয়ালে প্রতিদিনের পারিশ্রমিকে ছোট চরিত্রে অভিনয় করেন। তাঁদের অবস্থা এই মুহুর্তে খুবই খারাপ। আবার কবে স্টুডিও পাড়ায় কাজ শুরু হবে তা ঠিক করে বলা যাচ্ছে না। এইরুপ অবস্থায় চরম দুর্দশার মধ্যে আছেন এই ছোট চরিত্রে অভিনয় করা শিল্পীরা।
 এদের কথা ভেবেই আবার মানবিক বাংলার মহারাজ তথা সৌরভ গাঙ্গুলি। এই সমস্ত শিল্পীদের জন্য আর্টিস্ট ফোরামের থেকে ৫ লক্ষ টাকারা একটা তহবিল গঠন করা হয়েছিল তাঁদের সাহায্য করবার জন্য। সেই তহবিলের অর্থ এখন গিয়ে পৌঁছেছে ১৮ লক্ষ টাকায় । আর্টিস্ট ফোরাম জানায়, এই সমস্ত দুস্থ শিল্পীদের মাসিক ২ হাজার করে দেওয়া হবে। প্রায় ৫১২ জন আবেদনকারি মধ্যে ৪০০ জনের এ্যাকান্টে ২০০০ টাকা করে জমা পড়েছে বলে ফেডারেশনের দাবি। সৌরভের এই মানবিক রুপকে ও এই সাহায্যকে কুর্নিশ জানিয়েছে আর্টিস্ট ফোরাম। তাঁদের বক্তব্য অন্য পেশার মানুষ হয়েও এমন ভাবে সুস্থ শিল্পীদের পাশে দারানোটা সত্যি প্রশংশনিয় ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.