Header Ads

কেন্দ্রের সাথে তফাত কমে ০৯! রাজ্যে সুস্থ হলেন ৭৩ জন; লড়াই করছেন ২৪৫

নজরবন্দি ব্যুরোঃ একদিকে দেশজুড়ে দ্বিতীয় পর্যায়ে চলছে লকডাউন অন্য দিকে দ্রুতগতিতে সংক্রমণ বাড়াচ্ছে করোনা ভাইরাস। দেশের মধ্যে সবথেকে আক্রান্তের সংখ্যা বেশি মহারাষ্ট্রে আর সব থেকে করোনা মোকাবিলায় সফল রাজ্য কেরল।
শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের বিভিন্ন রাজ্য জুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা, ১৮ হাজার ৪০৭ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ২০ জন এবং মৃত্যু হয়েছে ৫৭৭ জনের এবং এই মুহুর্তে চিকিৎসাধীন ১৪ হাজার ৮১০ জন। অন্যদিকে রাজ্যেও আক্রান্তের সংখ্যা বাড়ছে হুহু করে। কেন্দ্রীয় স্বাস্থ ও পরিবার কল্যান মন্ত্রকের তথ্য অনুযায়ী আজ এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩৯ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ৬৬ জন এবং মৃত্যু হয়েছে ১২ জনের অন্যদিকে এই মুহুর্তে চিকিৎসাধীন রয়েছেন ২৬১ জন।
যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে অন্য তথ্য দেওয়া হয়েছে। রাজ্য সরকারের স্বাস্থ ও পরিবার কল্যান মন্ত্রক জানিয়েছে রাজ্যে এখন করোনার চিকিৎসাধীন ২৪৫ জন এবং সুস্থ ৭৩ জন ও মৃত্যু হয়েছে ১২ জনের।
অর্থাৎ রাজ্য সরকারের তথ্য অনুযায়ী মোট আক্রান্তের সংখ্যা এই মুহুর্তে ৩৩০।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.