আগে জনগন, কেন্দ্রের সাথে সংঘাত নয়! ১১৪ বাকি, ক্রিজে নট আউট বিজয়ন।
নজরবন্দি ব্যুরোঃ যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কেন্দ্র রাজ্যের সংঘাত যেমন হয় তেমনই ঐক্যের ছবিও কম নেই৷কেন্দ্রের সঙ্গে সংঘাত নয়,বরং করোনাকে হারানোই আসল উদ্দেশ্যে সেই বিষয়টি আরও একবার স্পষ্ট করলেন কেরল সরকার তথা সারা ভারত যার প্রশংসায় পঞ্চমুখ কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন৷কেন্দ্রীয় সরকার বলেছিল ২০এপ্রিলে থেকে লকডাউন কিছু ক্ষেত্রে লঘু করা হবে৷তবে কেরল সরকারের জোড়-বিজোড় নীতিতে গাড়ি চালানোর অনুমতি সহ বইয়ের দোকান,হোটেল ব্যবসা চালু করার সিদ্ধান্তে স্বরাষ্ট্রমন্ত্রক ক্ষুব্ধ হয়৷
এই নিয়ে চিঠিও দেওয়া হয় পিনারাই বিজয়নের সরকারকে৷বলাই বাহুল্য মন্ত্রীসভার সিদ্ধান্তে তাদের পূর্ব অবস্থান থেকে সরে আসার কথা ঘোষনা করেছে কেরল৷করোনার আবহে কেন্দ্রের সঙ্গে সংঘাতে নয় বরং ঐক্যবদ্ধ লড়াই করে করোনাকে হারাতে চায় পিনারাই বিজয়নের সরকার৷আগের সিদ্ধান্ত থেকে সরে সরাষ্ট্রমন্ত্রকের গাইড লাইন মতন চলার সিদ্ধান্ত নিয়ে পিনারাই বিজয়ন বোঝালেন অহেতুক সংঘাত নয় বরং কেন্দ্রের হাতে হাত মিলিয়ে ঐক্যবদ্ধ লড়াইয়ে গোটা ভারতকে করোনা মুক্ত করতে তিনিও একজন সামনের সারির সৈনিক৷
এদিকে পরিসংখ্যান বলছে পিনারাই বিজয়নের রাজ্যে কার্যত নিয়ন্ত্রনে করোনা। গত ২৪ ঘন্টায় ৬ জন আক্রান্ত বেড়ে এই মুহুর্তে রাজ্যের মোট আক্রান্ত ৪০৭ , যার মধ্যে আজ ২১ জন সুস্থ হয়ে মোট বাড়ি ফিরেছেন ২৯১, এবং মৃত্যু ঘটেছে মাত্র ২ জনের। এখন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ১১৪ জন।
পাশাপাশি রাজ্যে করোনার টেস্ট হয়েছে ১৯ হাজার ৭৫৬ জনের।

#COVID19 Update | April 20, 2020
— Pinarayi Vijayan (@vijayanpinarayi) April 20, 2020
21 recoveries & 6 new cases.
👥46,323 individuals under observation
🧪 19,756 samples tested; 19,074 negative
🥘 1205 Community Kitchens Active
🍽️ 2,14,207 Individuals Served
🍲 331 Kudumbashree Hotels pic.twitter.com/mCFnT1jb6Q

No comments