করোনার বিরুদ্ধে প্লাজমা থেরাপি তে আশ্চর্য সাফল্য; মিরাকেল দিল্লিতে।#Exclusive
নজরবন্দি ব্যুরোঃ করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়ছে বিশ্ব। আপাতত এর কোন প্রতিষেধক নেই। বিভিন্ন দেশ বিভিন্ন ভাবে চেষ্টা করছে প্রতিষেধক তৈরি করার।
কিন্তু আসলে কি এত দ্রুত প্রতিষেধক তৈরি করা সম্ভব? উত্তর হল না। গতানুগতিক পদ্ধতিতে যেভাবে ভাইরাসের প্রতিষেধক তৈরি করা হয় এখন সারা বিশ্ব কাজ করছে তাঁর থেকে অনেক দ্রুত গতিতে। ভারতও পিছিয়ে নেই। আর এক্ষেত্রে অনেকটা পথ দেখিয়েছে কেরল।
আইসিএমআর জানিয়েছিল, গুরুতর অসুস্থ কোভিড -১৯ রোগীর চিকিত্সা করার জন্য ভারত রোগীদের রক্ত থেকে অ্যান্টিবডি ব্যবহার করে ক্যানভ্যালসেন্টস প্লাজমা থেরাপির জন্য ক্লিনিকাল ট্রায়াল করার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কেরলে যারা গুরুতর অসুস্থ তাদের চিকিত্সা শুরু করার জন্য থেরাপি শুরু করা হবে যা দেশের প্রথম রাজ্য হিসেবে গন্য হবে। শ্রী চিত্রা তিরুনাল ইনস্টিটিউট ফর মেডিকেল সায়েন্সেস অ্যান্ড টেকনোলজির (এসসিটিআইএমএসটি) উদ্যোগে প্রথম এই ধরনের প্রকল্পের জন্য কেরল সরকারকে এই অনুমোদন দিয়েছিল আইসিএমআর। উল্লেখ্য চীন এই পদ্ধতি ব্যাবহার করে সারিয়ে তুলেছিল হাজার হাজার করোনা আক্রান্ত কে।
আর এবার সাফল্য মিলল ভারতে দিল্লীর ৪৯ বছর বয়সের এক সিরিয়াস করোনা আক্রান্ত রোগীকে বাঁচানোর শেষ পদ্ধতি হিসেবে ব্যাবহার করা হয় প্লাজমা থেরাপি আর তাতেই সাফল্য!
গত ৪ এপ্রিল করোনার সংক্রমণ নিয়ে ৪৯ বছর বয়সি দিল্লীর ওই ব্যাক্তি ভর্তি হন ম্যাক্স হাসপাতালে। ৮ এপ্রিল তাঁকে ভেন্টিলেশনে দিতে হয়। অবস্থা ক্রমেই খারাপ হতে থাকে। অবশেষে কোন উপায় না দেখে কেরলের দেখানো রাস্তায় প্লাজমা থেরাপি ব্যাবহার করা হয় আক্রান্তের শরীরে।
ম্যাক্স হাসপাতাল জানিয়েছে অসাধারন সাফল্য মিলেছে। ঐ ব্যাক্তি ক্রমেই সুস্থ হচ্ছেন, এবং ইতিমধ্যেই তাঁকে ভেন্টিলেটর সাপোর্ট থেকে বার করে নেওয়া হয়েছে।

The first patient who was administered Plasma Therapy on compassionate grounds at Max Hospital, Saket has shown positive results & was recently weaned off ventilator support. The patient is a 49-year-old, male from Delhi who had tested COVID positive on April 4th: Max Healthcare pic.twitter.com/7QHimVZ4J4
— ANI (@ANI) April 20, 2020
Patient was admitted to the hospital with moderate symptoms&a history of fever&respiratory issues, the same day. His condition deteriorated during next few days,he developed pneumonia with Type I respiratory failure & had to be put on ventilator support on April 8: Max Healthcare
— ANI (@ANI) April 20, 2020

No comments