আগে করোনা ভ্যাকসিন তারপর অলিম্পিক!
নজরবন্দি ব্যুরোঃ কিন্তু আগামী বছর ঘোষিত তারিখ অনুযায়ী অলিম্পিক হবে কি? এই প্রশ্ন সরাসরি তুলে দিলেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির শীর্ষ কর্তা জন কোটস।গত সপ্তাহে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এবং টোকিও অলিম্পিক কমিটির কর্তারা একটি জরুরি সভা করেন। সেই মিটিং শেষে যৌথ বিবৃতিতে জানানো হয়েছে , আগামী বছর অলিম্পিক আয়োজন নিয়ে খুব একটা আশার আলো এখনও দেখছেন না তাঁরা ।
আইওসি-র কর্তা জন কোটস জানিয়েছেন, 'পরিবর্তিত পরিস্থিতিতেও অলিম্পিক করোনায় যথেষ্ট প্রভাবিত হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। তাই যথাযত করোনা ভ্যাকসিন তৈরি না হলে অলিম্পিক আয়োজন করা অনিশ্চিত!' এই মহামারী থেকে এখনও মুক্ত নয় আয়োজক দেশ জাপান। সংক্রমণ ঠেকাতে সেই দেশে আগামী ৬ মে পর্যন্ত জরুরি অবস্থা জারি করা হয়েছে। তবে কি হবে তা আখন বলা সম্ভব হচ্ছে না। কিন্তু আন্তর্জাতিক অলিম্পিক কমিটি মোটামুটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আগে করোনার ভ্যাকসিন, তারপর অলিম্পিক ।

No comments