মারা গেলেন যোগী আদিত্য নাথের বাবা। লকডাউনের জন্য গেলেন না শেষ দেখা দেখতে
নজরবন্দি ব্যুরোঃ লকডাউনের মধ্যেই মারা গেলেন যোগী আদিত্য নাথের বাবা। তিনি অবশ্য বাবাকে শেষবারের জন্য দেখলেনও না আর হাজির থাকবেন না শেষকৃত্যের অনুষ্ঠানেও। কারণ লকডাউন। তিনি এক চিঠি তে লিখেছেন 'আমার পূজনীয় বাবা-র কৈলাসবাসী হওয়া নিয়ে আমি গভীরভাবে দুঃখিত আমি গভীর শোকে নিমজ্জিত । উনি আমার পূর্বাশ্রমের জন্মদাতা ।
জীবনে সততা, কঠোর পরিশ্রম ও নিঃস্বার্থভাবে লোকে র ভালোর জন্য কাজ করেছিলেন । জীবনে ওনার থেকেই আমি শিক্ষা নিয়েছি ।অন্তিম অবস্থায় অন্তিম দর্শনের জন্য খুব ইচ্ছা ছিল । কিন্তু বিশ্ব জোড়া করোনা অতিমারীর জেরে দেশ লড়ছে । উত্তরপ্রদেশের ২৩কোটি মানুষের ভালোর জন্য এই সিদ্ধান্ত নিচ্ছি বাবার কাজ কোনওরকম সমারোহ ছাড়া করা হবে । পূজ্যপাদ বাবার স্মৃতিকে নমস্কার করে বিনম্র শ্রদ্ধাঞ্জলি দিচ্ছি ।

No comments