রাজ্যে প্রথম র্যাপিড টেস্ট করা হবে বেলগাছিয়া বস্তিতে!
নজরবন্দি ব্যুরো: করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে ইতিমধ্যে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ফের নিলেল আর এক গুরুত্বপূর্ণ উদ্যোগ। মুখ্যমন্ত্রীর নির্দেশে করোনাভাইরাসের মোকাবিলায় আরও বেশি করে পরীক্ষার উপরে জোর দিচ্ছে স্বাস্থ্য দফতর। কোভিড-১৯ পরীক্ষার পাশাপাশি, রাজ্য জুড়ে র্যাপিড অ্যান্টিবডি টেস্টও করতে উদ্যোগী রয়েছে স্বাস্থ্য-ভবন। মঙ্গলবার বেলগাছিয়া বস্তি এলাকা থেকেই এই র্যাপিড টেস্ট শুরু হতে চলেছে। চিকিৎসকরা সেখানে গিয়ে বাসিন্দাদের র্যাপিড অ্যান্টিবডি টেস্টের জন্যে নমুনা সংগ্রহ করবেন।
এই প্রসঙ্গে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ শান্তনু সেন বলেন, "মঙ্গলবার দুপুর ১২টা থেকে বেলগাছিয়া বস্তিতে শুরু হচ্ছে র্যাপিড অ্যান্টিবডি টেস্ট।" স্বাস্থ্য দফতরের অনুমতি নিয়ে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি-র বাসিন্দাদের র্যাপিড টেস্ট করতে পারবেন চিকিৎসকরা। একই ভাবে বিভিন্ন জেলার ক্ষেত্রেও স্বাস্থ্য দফতর নির্দিষ্ট করে বলে দিয়েছে, কোন হাসপাতালগুলি এই রকমের টেস্ট করতে পারবে। ২৮টি জেলার ১৪টি মেডিক্যাল কলেজ র্যাপিড পরীক্ষা করতে পারবে।
সরকারি হাসপাতালগুলির কাছে এ বিষয়ে নির্দেশিকাও পৌঁছে গিয়েছে। কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনাকে হটস্পট হিসাবে চিহ্নিত করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এই কারণেই ওই সব এলাকায় দ্রুত র্যাপিড টেস্ট করতে চাইছে রাজ্য। এ দিন বেলগাছিয়া দিয়ে শুরু হচ্ছে প্রথম র্যাপিড টেস্ট।

No comments