Header Ads

২৫০০ পিপিই এর জন্য শাহরুখের কাছে আবেদন বলিউড অভিনেত্রীর

নজরবন্দি ব্যুরোঃ মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে করোনা আক্রান্তদের চিকিৎসা করতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হয় ডাক্তারদের।কারণ সেই সমস্ত ডাক্তারদের কাছে নেই প্রয়োজনীয় সরঞ্জাম ও পিপিই।তাই অভিনেত্রী রাজশ্রী দেশপান্ডে শাহরুখ খানের কাছে আবেদন করেছেন পিপিই দিয়ে ঔরঙ্গাবাদের ডাক্তারদের সাহায্য করার জন্য।সোশ্যাল মিডিয়ায় রাজশ্রী শাহরুখের কাছে ২৫০০ পিপিই র জন্য আবেদন করেন।অভিনেত্রী আরো লেখেন,বর্তমানের এই কঠিন পরিস্থিতিতে খুব ভালো কাজ করছে শাহরুখ খানের সংস্থা গুলি।
 চিকিৎসক নার্স স্বাস্থ্য কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন শাহরুখ খান তার এই কাজ প্রশংসার মত। এইজন্য তিনি চাইছেন শাহরুখ যাতে ঔরঙ্গাবাদ এর ডাক্তারদের পিপিই দিয়ে সাহায্য।পাশাপাশি মহারাষ্ট্রের পান্ধারি গ্রামকে অনেকদিন আগেই দত্তক নিয়েছেন রাজশ্রী। ওই গ্রামের যেকোনো মানুষের সাহায্যের জন্য তাদের বাড়ি পৌঁছে যান।তাদের খাবার থেকে ওষুধ সমস্তই দেন তিনি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.