Header Ads

আমির খান দুটি খুন করেছেন, এমনই খবর দেখাল পাকিস্তানের নিউজ চ্যানেল।

নজরবন্দি ব্যুরোঃ মিস্টার পারফেকশনিস্ট আমির খান কে খুনি বানিয়ে দিল পাকিস্তান সংবাদমাধ্যম।পাক নিউজ চ্যানেলে খবর সম্প্রচার করেন পাকিস্তানের একটি নিউজ চ্যানেল।শুধু নামই নয় সাথে দেখানো হয় বলিউড অভিনেতার আমির খানের ছবিও।তবে ব্যাপারটি খতিয়ে দেখা গেছে আসল বিভ্রান্তির কারণ হলো আমির খানের নাম।দুটি খুনের অভিযোগে অভিযুক্ত পাকিস্তানের এমকিউএম নেতা সম্প্রতি ছাড়া পেয়েছেন।এমনই খবর পাকিস্তানের ওই নিউজ চ্যানেলটিতে দেখানো হচ্ছিল কিন্তু সেই নামের পাশের ছবি ছিল বলিউড অভিনেতা আমির খানের।

দীর্ঘক্ষন ধরে এই খবরটি যখন সম্প্রচারিত হচ্ছিল তখনই আচমকা এই নিউজ চ্যানেলের কর্তৃপক্ষের চোখে পড়ে আমির খানের ছবিটি।কিন্তু তাদের চোখে পড়েও শেষরক্ষা হল না কারণ ততক্ষনের মধ্যেই ওই খবরের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।খবরের স্ক্রিনশটটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন নাইলা ইনায়ত নামে এক সাংবাদিক।খবর স্ক্রিনশটটি দিয়ে তিনি ক্যাপশনে লেখেন,হেডলাইন ১৭ বছর পর এমকিউএম নেতা আমির খান দুটি খুনের ঘটনার অভিযোগ থেকে রেহাই পেলেন। জানতাম না ভারতের অভিনেতা আমির খান ১৭ বছর ধরে পাকিস্তানি রয়েছেন।সংবাদমাধ্যমের এই কাজে হতবাক নেটসেভিরা।অনেকে আবার বিরক্ত হয়ে কমেন্ট ও করেছেন। তবে এই বিষয় নিয়ে বলিউড অভিনেতা আমির খান কোনো মন্তব্য করেননি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.