বিভিন্ন জেলায় আটকে থাকা শ্রমিকদের ঘরে ফেরাচ্ছে সরকারি বাস!
নজরবন্দি ব্যুরো: গোটা দেশে লকডাউন চলছে। এই মারণ করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে এমন সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। আচমকা এই লকডাউন ঘোষণা করার ফলে বিভিন্ন জেলাতে আটকে পড়ে কাজ করতে যাওয়া শ্রমিকরা।
ওই সব আটকে থাকা শ্রমিকদের ঘরে ফেরাতে বাসের ব্যবস্থা করেছিল সরকারি পরিবহণ নিগমগুলি। যদিও পরবর্তীকালে এই প্রক্রিয়া প্রশাসনের নির্দেশে কিছু দিন বন্ধ ছিল। সম্প্রতি ফের তা শুরু হয়েছে। পরিবহণ দপ্তর সূত্রে খবর, রবিবার মহেশতলা, বজবজ, কুলপির মতো এলাকা থেকে আটকে থাকা শ্রমিকদের উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা জেলায় ফেরানো হয়েছে। আর এর জন্য সরকার ১৭ টি বাস দিয়েছে। আবার উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে শ্রমিকদের ফেরাতে এদিন ১০টি বাস দেওয়া হয়। পরিবহণ দপ্তরের এক কর্তা বলেন, নির্দিষ্ট গাইডলাইন মেনে জেলা প্রশাসন এই উদ্যোগ নিয়েছে। তারা প্রয়োজন মতো পরিবহণ দপ্তরের সঙ্গে যোগাযোগ করছে। তার ভিত্তিতে বাস পাঠানো হচ্ছে। বাসেও সামাজিক দূরত্ব বজায় রেখে শ্রমিকদের ঘরে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে।

No comments