Header Ads

কিট পেলেই র‍্যাপিড টেস্ট করতে প্রস্তুত রাজ্য সরকার: মুখ্য সচিব

নজরবন্দি ব্যুরো: রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ে বেশ চিন্তায় রাজ্যের মানুষ। গোটা রাজ্যজুড়ে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এইরকম পরিস্থিতিতে এদিন সাংবাদিক বৈঠক করেন রাজীব সিনহা।
রাজ্যে বাড়ানো হয়েছে টেস্টের সংখ্যা।
পশ্চিমবঙ্গ করোনা মোকাবিলায় সমস্ত দিক থেকেই তৈরি বলে জানালেন মুখ্যসচিব রাজীব সিনহা।  ইতিমধ্যেই করোনা পরিস্থিতি মোকাবিলায় কলকাতার রাস্তায় নেমেছে কমব্যাট ফোর্স। মাইক্রো প্ল্যানিং করে চলছে কাজ। মুখ্যমন্ত্রীর নির্দেশে স্পর্শকাতর জায়গাগুলোতে নজরদারি চালানো হচ্ছে।

রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৭৮। এখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১২ জনের। আজ নবান্নে এমনটাই দাবি করলেন রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহা।  নতুন করে ২৩ জন আক্রান্ত হয়েছে এই ভাইরাসে। পাশাপাশি মুখ্যসচিব সাফ জানিয়ে দেন,"কিট পেলেই র‍্যাপিড টেস্ট করতে প্রস্তুত রাজ্য সরকার।"

গতকাল নবান্নে জেলা প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে কয়েকটি জেলাকে নিয়ে সাবধান বাণী শোনা যায় মুখ্যমন্ত্রীর গলায়। হাওড়াকে অতি স্পর্শকাতর বলে উল্লেখ করে তিনি জানান, ১৪ দিনের মধ্যে ওই জেলাকে রেড স্টার থেকে অরেঞ্জ জোনে পৌঁছতে হবে। পাশাপাশি উত্তর ২৪ পরগনা, মালদা, মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুরের মতো সীমান্তবর্তী জেলাগুলিকে কড়া হাতে কোরোনা পরিস্থিতি সামাল দেওয়ার কথা বলেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.