রাজ্যের জন্য ভাল খবর;দুই জেলা বিপদসীমার বাইরে
নজরবন্দি ব্যুরো: করোনা সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে চিন্তায় স্বাস্থ্য দফতর। গোটা দেশের সঙ্গে সমানে পাল্লা দিয়ে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গেও বাড়ছে এই ভাইরাসের সংক্রমণ। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে করোনা প্রতিরোধে বেশকিছু পদক্ষেপ নিয়েছেন।
এবার রাজ্যের জন্য স্বস্তির খবর শোনাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।শেষ ১৪ দিনে দেশের ২২ টি জেলায় নতুন করে কোনও করোনা আক্রান্তের খবর পাওয়া যায়নি। এমনকি বিপদসীমার বাইরে রয়েছে এই রাজ্যে কালিম্পং ও জলপাইগুড়িও। এই জেলায় এখনও কোনও সংক্রমণের খবর পাওয়া যায় নি। এমনটাই জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। তবে নতুন করে চিন্তা বাড়িয়েছে নদিয়া। ১৪ দিনের পর এই জেলায় পাওয়া গিয়েছে করোনা সংক্রমণ, দাবি কেন্দ্রের।
স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুসারে গোটা দেশে গত ২৪ ঘণ্টায় ৯৯১ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪৩ জনের। সবমিলিয়ে সরকারি হিসেব মতো এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৩৭৮ জন। মারা গিয়েছেন ৪৫০ জন। তবে এর মধ্যেও উদ্বেগের বিষয় তাবলিগি জামাতে যুক্ত ব্যক্তিদের মধ্যে সংক্রমণ ক্রমশ বেড়েই চলেছে। জানা যাচ্ছে, মোট আক্রান্তের মধ্যে ৪২৯১ জনের নিজামুদ্দিনের সঙ্গে প্রত্যক্ষ যোগ রয়েছে।

No comments