লকডাউন বাধ্যতামূলক,শুধু পুলিশে কাজ হচ্ছেনা এবার রাস্তায় ‘কমব্যাট ফোর্স’।
নজরবন্দি ব্যুরোঃ গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন লকডাউন মানতে বাধ্য করানো হবে এবার। সেই মর্মে প্রশাসনিক কর্তাদের নির্দেশ দিয়েছিলেন তিনি। কারন ক্রমাগত রাজ্যে থাবা বসাচ্ছে কোভিড ১৯ মারন ভাইরাস। এছাড়াও অনেক ক্ষেত্রেই লকডাউন মানছেন না সাধারণ মানুষ, অযথা ভিড় করা হচ্ছে।
আর এবার মুখ্যমন্ত্রীর নির্দেশ মত শহরে নামল ‘কমব্যাট ফোর্স’ বা বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ কম্যান্ডো।
এই কমান্ডোদের সামনে কোন অজুহাতই চলেনা। ফাইবারের লাঠি-ঢাল, সেমি-অটোম্যাটিক রাইফেলে সজ্জিত এই জওয়ানরা ‘রায়ট কন্ট্রোল’ বা উন্মত্ত জনতাকে সামলাতে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত। কলকাতা পুলিশের আওতায় শহরের ৯টি ডিভিশনেই নামছে এই জওয়ান রা। লোকাল প্রশাসন এবং থানার সাথে সম্পর্ক রেখে কাজ করবে এই বাহিনি। প্রত্যেক ডিভিশনে একজন ডিসির নেতৃত্বে থাকবে ৭-৮ জন জওয়ান। যারা কঠোর হাতে লকডাউন পালন করতে বাধ্য করবে জনতা কে। পাশাপাশি এই বাহিনি সুরক্ষিত করবে স্বাস্থ কর্মীদের।
উল্লেখ্য অনেক ক্ষেত্রেই লকডাউন ঠিকমত পালন হচ্ছেনা, অনেক যায়গায় আবার পুলিশ কর্মীরাও জনতার হাতে নিগৃহীত হচ্ছেন সেসব সামাল দিতেই নামান হচ্ছে ‘কমব্যাট ফোর্স’।

No comments