সঠিক তথ্য প্রকাশ করে ন্যায্য রেশনের দাবি; গ্রেফতার সুর্যকান্ত, সুজন, সেলিম, বিমান!
নজরবন্দি ব্যুরোঃ গত কয়েক দিন ধরে একাধিক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ওপর চাপ বাড়াচ্ছিলেন বাম নেতারা। ক্রমাগত ব্যাকফুটে যাচ্ছিল সরকার। বিভিন্ন ইস্যুতে সরব হয়েছিলেন বাম নেতারা একের পর এক অঘোষিত তথ্য সামনে এনে রীতিমত চ্যালেঞ্জ করছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী কে। আর আজ সুযোগ পেয়ে সেই সব বাম নেতাদের একসাথে গ্রেফতার করল কলকাতা পুলিশ।
রাজ্যের মানুষ সঠিক ভাবে রেশন পাচ্ছেন না এই মর্মে প্রতিবাদ জানিয়ে নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে অবস্থান বিক্ষোভ করছিলেন সিপিআইএম নেতারা। উপস্থিত ছিলেন, সুজন চক্রবর্তী-মহম্মদ সেলিম-বিমান বসু-সূর্যকান্ত মিশ্র রা। সেই স্থানে পৌঁছায় পুলিশ এবং তাঁদের বাড়ি ফিরে যেতে বলে। সিপিআইএমের পক্ষ থকে কালোবাজারি বন্ধ করে ন্যায্য রেশন প্রদানের গ্যারান্টি চাওয়া হয় সরকারের কাছ থেকে পাশাপাশি করোনা সম্পর্কিত সঠিক তথ্য জনসমক্ষে আনার দাবি করা হয়।
এরপরেই পুলিশ তাঁদের গ্রেফতার করে রেড রোড থেকে। সিপিআইএম নেতাদের আপাতর লালবাজারের লকআপে রাখা হয়েছে।
সুজন চক্রবর্তী জানিয়েছেন, "যে সরকার গরীবের পেটের ভাত দিতে পারে না, খাদ্য- অর্থের সংস্থান করতে পারে না, তাদের পক্ষেই বিমান বসুর মতো রাজনৈতিক সন্ন্যাসীকে গ্রেপ্তার করার মতো অসভ্যতা সম্ভব। আহাম্মকদের রাজত্ব চলছে।"

No comments