Header Ads

অবশেষে নিজের ও মালাইকার বিয়ে নিয়ে মুখ খুললেন অর্জুন কাপুর

নজরবন্দি ব্যুরোঃ করোনার আতঙ্কে আতঙ্কিত গোটা বিশ্ব। ধীরে ধীরে ভারতে ও বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। সেই কারণে ভারতের প্রধানমন্ত্রী লকডাউনের ঘোষণা করে দিয়েছেন।লকডাউনের কারণে সাধারণ মানুষ থেকে শুরু করে সেলেব্রিটি সবাই ঘরবন্দি।তাই সব বন্ধ। শুটিং বাতিল করে দেওয়া হয়েছে।তাই সেলেবরাও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় খুবই অ্যাক্টিভ।
এবার নিজের মুখ নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর। তার এক ভক্ত তাকে প্রশ্ন করেন তিনি কবে মালাইকা কে বিয়ে করছেন? পাল্টা উত্তরে অর্জুন বলেন, তিনি যখন বিয়ে করবেন সেটা তিনি সবাইকে জানিয়েই করবেন। বিষয়টি তিনি কখনোই লুকাবেন না। অর্জুন কাপুরের এই কথাতে তার বিয়ে নিয়ে সমস্ত জল্পনা ইতি টেনেছে।করোনার মোকাবিলায় বলিউড তারকারা অনুদানের জন্য এগিয়ে আসছে।অর্জুন কাপুর ও তাদের মধ্যে একজন।৩০০ জন দিনমজুরের রেশন দিয়েছেন তিনি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.