Header Ads

আই লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান, ঘোষণা ফেডারেশনের

নজরবন্দি ব্যুরোঃ জল্পনার অবসান। সরকারিভাবে মোহনবাগানকে এই মরশুমের আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করে দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ।শনিবার অর্থাত্‍ আজ লিগের ভাগ্য নির্ধারণ করতে বৈঠকে বসেছিল ফেডারেশনের লিগ কমিটি। সেখানেই ফেডারেশনের সহ-সভাপতি সুব্রত দত্ত ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মোহনবাগানকে লিগ চ্যাম্পিয়ন ঘোষণা।
 ১৬ ম্যাচ থেকে সবুজ-মেরুন-এর সংগ্রহ ছিল ৩৯ পয়েন্ট। লিগের বাকি ম্যাচগুলো হলেও কোনও দলের পক্ষেই মোহনবাগানকে টপকানো সম্ভব নয়।মোহনবাগানকে চ্যাম্পিয়ন ঘোষণা করার পাশাপাশি আই লিগের বাকি ম্যাচগুলোও বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে লিগ কমিটির মিটিংয়ে।১৪ মার্চ থেকে করোনার কারণে আই লিগ স্থগিত ছিল। ফলে লিগের ফিরতি ডার্বি ম্যাচ থেকে শুরু করে একাধিক উত্তেজক ম্যাচ স্থগিত হয়েছিল। আজ বৈঠকের পর আইলিগ শেষ হল বলে ফেডারেশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। লিগে এখনও সব দলের ম্যাচ মিলিয়ে ২৮ ম্যাচ বাকি ছিল।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.