Header Ads

করোনা মুক্ত প্রযোজক করিম মোরানি, হাসপাতাল থেকে অবশেষে বাড়ি ফিরলেন

নজরবন্দি ব্যুরোঃ অবশেষে করোনা মুক্ত হলেন করিম মোরানি।প্রযোজক কমিরের দুই মেয়ে শাজা ও জোয়া ও করোনায় আক্রান্ত হয়েছিল, করোনা থেকে মুক্তি ও পেয়েছে।এবার সুস্থ হয়ে বাড়ি ফিরলেন কমির ও।এপ্রিল মাসের প্রথম দিকে তার শরীরে করোনার উপসর্গ দেখা দেয়।তারপরই তিনি ভর্তি হন মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে।সেখানে আইসোলেশনে থেকে তার চিকিৎসা শুরু হয়।১৭ তারিখ তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে তাই ১৮ ই এপ্রিল তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।বাড়ি ফিরে কমির বলেন, পরপর দুবার করোনার পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসার কারণেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
 পরিবারের ও বন্ধুদের প্রার্থনার কারণেই তিনি আজ সুস্থ।এর পাশাপাশি মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে তাকে খুব যত্ন করা হয়েছে একথাও জানান প্রযোজক।কমির করোনা যুদ্ধে চিকিৎসক ও সরকারের প্রশংসা করেছেন। বর্তমানে তিনি আরও ১৪ দিন আইসোলেশন থাকবেন এ কথা জানান তিনি।কমিরের করেনায় আক্রান্ত হওয়া নিয়ে খুবই চিন্তায় ছিলেন তার পরিবারের সদস্যরা কারণ ইতিমধ্যে দু'বার হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। এর পাশাপাশি একটি জটিল অস্ত্রোপচার হয় তার।তার বয়সও ৬০ পেরিয়েছে।বোঝাই যাচ্ছে শরীরে অবস্থা এমনিতেই ভালো ছিল না তার।তাই করোনা যুদ্ধে কতটা জয়ী হতে পারবেন তা নিয়ে দ্বন্দ্বে ছিলেন তাঁর পরিবারের সদস্যরা। কিন্তু করোনা যুদ্ধে জিতেছেন প্রযোজক।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.