কাশ্মীরের নুরবাগে জঙ্গি হামলায় শহিদ তিন সিআরপিএফ জওয়ান
নজরবন্দি ব্যুরোঃ দেশজুড়ে চলছে লকডাউন। তাঁর মধ্যেই দিনের পর দিন কাশ্মীরে নাশকতার চেষ্টা চালিয়ে যাচ্ছে জঙ্গিরা। করোনা মোকাবিলায় চলছে দেশে। তাঁর মধ্যে থেমে নেই নাশকতা। শনিবার জঙ্গিদের হামলায় শহিদ হয়েছেন তিন জন সিআরপিএফ জওয়ান। সূত্রের খবর, এদিন সিআরপিএফ এবং কাশ্মীর পুলিশের যৌথবাহিনী কাশ্মীরের বারামুলা জেলার সোপোরের আওয়াদবাব ক্রশিংয়ের কাছে নুরবাগে টহলদারি করছিল। সেই সময়ে নিরাপত্তারক্ষীদের একটি গাড়ি ওপর হঠাৎ এলোপাথারি গুলি চালায় জঙ্গিরা। আচমকা এই হামলা হওয়ায় গাড়িতে থাকা তিন জন সিআরপিএফ জওয়ান গুরুতর ভাবে জখম হয়।
সাথে সাথে আহত জওয়ানদের নিয়ে যাওয়া হয় স্থানীয় এসডিএইচ হাসপাতালে। সেখানে চিকিৎসকরা জানান দুজনের মৃত্যু হয়েছে। অন্য জন তাঁর কিছুক্ষনের মাথায় মারা যান। এই বিষয়ে জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং জানিয়েছেন, শনিবার নুরবাগ এলাকায় টহলদারির চালাচ্ছিল সিআরপিএফ এবং কাশ্মীর পুলিশের যৌথবাহিনী। ঠিক সেই সময় আচমকাই তাঁদের একটি গাড়ির উপর হামলা করী জঙ্গিরা। গাড়িতে থাকা দুই জাওয়ান এবং গাড়ির চালক শহিদ হয়। হামলার পরে জঙ্গিরা জঙ্গলে লিকিয়ে পড়েছে । গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে, চলছে তল্লাশি।

No comments