এবার পথ কুকুরদের সাহায্যের জন্য এগিয়ে এলেন শাহরুখ খান
নজরবন্দি ব্যুরোঃ করোনার আতঙ্কে আতঙ্কিত গোটা বিশ্ব। ধীরে ধীরে ভারতে ও বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। সেই কারণে ভারতের প্রধানমন্ত্রী লকডাউনের ঘোষণা করে দিয়েছেন। সেই কারণে দেশবাসী বর্তমানে ঘরবন্দি। দুঃস্থ দরিদ্র মানুষদের জন্য বহু মানুষ এগিয়ে আসছে অনুদান দিচ্ছে। কিন্তু রাস্তার সেই সমস্ত অবলা জীব এর কথা তো কেউ ভাবছে না। সাধারণ মানুষ নিজেদের খাবার জোগাড় করে নিচ্ছে, দরিদ্র মানুষরা অনুদান পাচ্ছে কিন্তু অন্যদিকে তারা যে খিদের জ্বালায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে।রেস্তোরাঁ ও রাস্তার ধারের খাবারের দোকান গুলো বন্ধ সেই কারণে দু'টুকরো খাবার জুটছে না তাদের।দেশের মানুষও বর্তমানে গৃহবন্দি তাই কেউ যে তাদের দুটো বিস্কুট দেবে সে উপায়ও নেই।কিন্তু তাদের জন্য এবার ভাবলে বলিউডের কিং খান শাহরুখ খান।করোনা মোকাবিলায় দুঃস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছেন তিনি।
স্বাস্থ্যকর্মীদের পিপিই টি কিট দান করেছেন। মহারাষ্ট্র বাংলার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিয়েছেন।পথ কুকুরদের যাতে অভুক্ত না থাকতে হয় সেই কারণে সকলকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন শাহরুখ।করোনা ভাইরাসের সঙ্গে গোটা বিশ্ব যখন লড়াই করছে, তখন কিন্তু রাস্তার ওই সমস্ত অবলা জীবদের কথা ভুলে গেলে চলবে না। এবার চলুন পথ কুকুরদের সাহায্যে এগিয়ে আসা যাক।এই মন্তব্য করার পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ও করেন কিং খান। সেখানে তিনি পথ কুকুর ও পরিত্যক্ত পশুদের সাহায্য করার একটি সংস্থার লিংক দেন।করনা আতঙ্কে এক সপ্তাহের মধ্যে ১৫ টি পোষ্য কুকুর ও ১০ টি বিড়াল কে রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছে।কিন্তু WHO এর তরফ থেকে জানানো হয়েছে কুকুর দের মধ্যে করোনা সংক্রমন হয় না।তবুও সংক্রমণের ভয় তাদেরকে এভাবে ছেড়ে দেয়া হয়েছে।বেশ কিছু দিন আগে এমনই কথা বলতে দেখা গেছিল বলিউড অভিনেত্রী আলিয়া ভাট কেও।তিনিও বলেছিলেন পশুদের মধ্যে থেকে করোনার ছড়ায় তাই পশুদের রাস্তায় ফেলে দেবেন না।

No comments