Header Ads

করোনা মোকাবিলায় রাজ্যের অর্থ ভাণ্ডারে টান! বেশ কিছু সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী

নজরবন্দি ব্যুরোঃ যত দিন যাচ্ছে ততোই যেন আরও ভয়ঙ্কর রূপ ধারণ করছে করোনা ভাইরাসে । বিশ্বের অন্যান্য দেশের তুলনায় কিছুটা কম হলেও ভারতে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা । করোনা মোকাবিলায় দেশজুড়ে ২১ দিনের লকডাউন চলছে। কিন্তু এই অবস্থায় সরকারের অর্থ ভাণ্ডারে টান পড়েছে সে কথা মোটামুটি মেনে নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিলেন বেশ কিছু সিদ্ধান্ত।মমতা বন্দ্যোপাধ্যায় এদিন যে পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন সেগুলি হল- ১। নতুন নিয়োগ বন্ধ করা
 ২। নতুন প্রকল্প এখন গ্রহণ করা হবে না। ৩। গাড়ি-কম্পিউটার-ফার্নিচার কেনা যাবে না। ৪। গাড়ি ভাড়া করা যাবে না এবং ৫। জিপিএফ থেকে কেবলমাত্র শিক্ষা, চিকিত্সাি ও বিবাহ খাতে টাকা তোলা যাবে। এর পাশাপাশি আরও সিদ্ধান্ত হয়েছে । তা হল সরকারি কর্মচারীদের বেতন, পেনশন, কন্যাশ্রী-সহ অন্যান্য প্রকল্পের খাতে বরাদ্দ বন্ধ করা হবে না। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, কারও বেতন বন্ধ হবে না। পেনশনও বন্ধ হবে না। বন্ধ হবে না কোনও ভাতাও। সবাইকে সঠিক সময়ে বেতন-পেনশন-ভাতা দেওয়া হবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.