Header Ads

যুবরাজ এবং হরভজনকে পাকিস্থানের সংখ্যালঘু হিন্দুদের পাশে দাঁড়াতে আর্জি দানিশ কানেরিয়ার

নজরবন্দি ব্যুরোঃ যত দিন যাচ্ছে ততোই যেন আরও ভয়ঙ্কর রূপ ধারণ করছে করোনা ভাইরাসে । বিশ্বের অন্যান্য দেশের তুলনায় কিছুটা কম হলেও ভারতে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা । করোনা মোকাবিলায় দেশজুড়ে ২১ দিনের লকডাউন চলছে। এই সময় দেশের গরিব মানুষদের পাশে দাঁড়িয়েছে সমাজের বিভিন্ন দিকের কৃতি মানুষরা। একই অবস্থা পাকিস্থানেও। ভারতের চাইতে আরও খারাপ সেখানের অবস্থা। লকডাউন ঘোষণা করেনি ইমরান সরকার। সেভাবে চিকিৎসারও ব্যবস্থা নেই তার মধ্যেই দেশের কঠিন সময়ে গরিব ও দুস্থ পরিবারগুলির পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন পাক ক্রিকেট তারকা শাহিদ আফ্রিদি।
 আর তাঁর এই কাজের প্রশংসা করে সোশ্যাল মিডিয়াতে রোসের মুখে পরতে হয়েছিলো যুবরাজ ও হরভজনকে। কিন্তু এবার পাকিস্তানের সংখ্যালঘু হিন্দুদের পাশে দাঁড়াতে এই দুই তারকাকে আরজি জানালেন দানিশ কানেরিয়া। টুইটারে প্রাক্তন পাক ক্রিকেটার দানিশ লেখেন, 'যুবরাজ এবং হরভজনকে অনুরোধ করছি তাঁরা যেন পাকিস্তানে বসবাসকারী সংখ্যালঘুদের জন্য একটি ভিডিও তৈরি করেন। এমন কঠিন মুহূর্তে আপনাদের সমর্থন অত্যন্ত জরুরি।'

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.