Header Ads

লকডাউন চলবে ৭ মে পর্যন্ত, ঘোষণা মুখ্যমন্ত্রীর

নজরবন্দি ব্যুরোঃ ৩ মে পর্যন্ত গোটা দেশে লকডাউন ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু প্রথম রাজ্য হিসেবে ৭ মে পর্যন্ত লকডাউন চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করল তেলেঙ্গানা সরকার। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এ দিন এই ঘোষণা করেছেন।

 একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, লকডাউন চলা পর্যন্ত রাজ্যে কোনওরকম বিধিনিষেধ শিথিল করা হবে না।তেলেঙ্গানায় এখনও পর্যন্ত মোট ৮৪৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। তার মধ্য ১৮ জনের মৃত্যু হয়েছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের ওয়েবসাইটে দাবি করা হয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.